‘জাতীয় ইসলামি মহাজোট’ এর আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৭, ১৭:১২ আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৭:১৪

৩৪টি দল নিয়ে ‘জাতীয় ইসলামি মহাজোট’ নামে নতুন একটি জোট আত্মপ্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ জোট আত্মপ্রকাশ করে।

প্রেসক্লাবে জাতীয় ইসলামিক মহাজোটের আত্মপ্রকাশ (ছবি: ফোকাস বাংলা) ইসলামি মহাজোটের শরিক ৩৪টি দল হলো- গণ ইসলামিক পার্টি, পিপলস জাস্টিস পার্টি, জাতীয় গণতান্ত্রিক ফেডারেশন, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টি, জাতীয় শরিয়া আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ জনতা পার্টি, বাংলাদেশ ইসলামী জনকল্যাণ পার্টি, বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক লীগ, জমিয়তে মুসলিমিন বাংলাদেশ, ন্যাপ ভাসানী, খেলাফত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ ইসলামী গণ আন্দোলন, জাতীয় ইসলামী আন্দোলন, জমিয়তুল ওলামা পার্টি, জাতীয় ইসলামিক মুভমেন্ট, খেলাফত আন্দোলন বাংলাদেশ, ইনসানিয়াত পার্টি বাংলাদেশ, খেলাফত বাস্তবায়ন পার্টি, ইসলামী আকিদা সংরক্ষণ পার্টি, ইসলামী মূল্যবোধ সংরক্ষণ পার্টি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, মুসলিম জনতা পার্টি, ইসলামী আকিদা সংরক্ষণ আন্দোলন, খেদমতে খালক পার্টি, ওলামা মাশায়েক সমন্বয় পরিষদ, ইউনাইটেড ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী পার্টি, ইসলামী সমাজ কল্যাণ আন্দোলন, বাংলাদেশ ইত্তেহাদুল মুসলিমিন, বাংলাদেশ খেলাফাতুল উম্মাহ, বাংলাদেশ আকিমুদ দ্বীন মজলিস ও বাংলাদেশ সোশ্যাল ডেভেলপমেন্ট পার্টি।

এসময় জোটের পক্ষ থেকে ৫টি বিষয়ে বলা হয়। যার প্রথমটিতে বলা হয়েছে, প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব কুরআন সুন্নাহর ও নাগরিক অধিকার পরিপন্থি কিছু হলে তার তীব্র প্রতিবাদ ও প্রতিকার করা হবে। এছাড়া উগ্র সন্ত্রাসবাদী বিরুদ্ধে কঠোর, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি, যুব সমাজের নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখা ও আলেম মুক্তিযোদ্ধাদের অধিকার বাস্তবায়নে কাজ করবে এ জোট।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় ইসলামিক মহাজোটের আহ্বায়ক আবু নাছের ওয়াহেদ ফারুক, যিনি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দূর সম্পর্কের চাচা। সংবাদ সম্মেলনে তিনি নিজেই এই পরিচয়ের কথা সবাইকে জানান।

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
টিভিতে আজকের খেলা (২৫ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ নভেম্বর, ২০২৬)
পিছিয়ে পড়েও বেলিংহ্যাম-এমবাপ্পের ঝলকে রিয়ালের গোল উৎসব
পিছিয়ে পড়েও বেলিংহ্যাম-এমবাপ্পের ঝলকে রিয়ালের গোল উৎসব
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী