ভারতের সঙ্গে চুক্তি আ. লীগের চরম বিশ্বাসঘাতকতা: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৭, ১৮:৪১আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ০০:৫৩

বিএনপি

ভারতের সঙ্গে চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে সরকার দেশের মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে বলে এক প্রতিক্রিয়ায় জানিয়েছে বিএনপি। দলটির অবস্থান ব্যক্ত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘ভারতের সঙ্গে ২২টি চুক্তিসহ সমঝোতা স্মারকে সই করা হয়েছে। অথচ এসব জনগণকে জানানো হয়নি। এটা জনগণকে তাচ্ছিল্য করার শামিল। এসব চুক্তি দেশ ও জনবিরোধী। আমরা এসব চুক্তির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।’

শনিবার (৮ এপ্রিল) বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির হয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘জনগণকে অন্ধকারে রেখে ২২টি চুক্তি সম্পাদনের উদ্দেশ্য, অনির্বাচিত শাসকগোষ্ঠীর ক্ষমতাকে পোক্ত করা।’

চুক্তি সই হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রুহুল কবির রিজভী বিএনপির হয়ে এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘আমরা যেসব বিষয়ে এতদিন ধরে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছি সেসব বিষয়ে চুক্তি হয়েছে।’

ভারত সফরে যাওয়ার আগে থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে চুক্তি না করার আহ্বান জানায় বিএনপি। গত সপ্তাহের শেষদিকে দলটির স্থায়ী কমিটির বৈঠকেও চুক্তির আগে তা জনগণের সামনে প্রকাশের আহ্বান জানানো হয়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও চুক্তি বা সমঝোতা স্মারক সই না করতে আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘জনগণের বাঁচা-মরার প্রশ্ন তিস্তা চুক্তি নিয়ে কোনও কথা বলছে না সরকার। কারণ কথা বললে তো তাদের বন্ধুরা বিরক্ত হবে।’

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমূখ।

প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের মধ্যে ২২টি চুক্তিতে সই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠকের পর তারা এসব চুক্তিতে সই করেন। বিচার সংক্রান্ত, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, লাইন অব ক্রেডিট, উপকূলীয় অঞ্চলে নৌ চলাচল সংক্রান্ত চারটি সমঝোতা স্মারক বিনিময় হয়েছে দুই দেশের মধ্যে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর হিন্দি সংস্করণ উন্মোচন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এরপর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ বিবৃতিতে বক্তব্য দেন। ভারত-বাংলাদেশ সম্পর্ক সোনালী অধ্যায়ে প্রবেশ করেছে বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে ধন্যবাদ জানান।

/এসটিএস/এমএ/

আরও পড়ুন- 

তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই
পাঁচ বছরের জন্য ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ভিসা দেবে 

হাসিনা- মোদি বৈঠকে ৩৬ চুক্তি সই

তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই

তিস্তাচুক্তি: মোদির মুখের কথায় সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে
শেখ হাসিনার সঙ্গে মমতার সাক্ষাৎ
পাঁচ বছরের জন্য ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ভিসা দেবে ভারত
‘ভারতের প্রতিরক্ষা চুক্তি আছে চীনের সঙ্গেও!’

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক