ক্ষমতা পাকাপোক্ত করতেই ভারতের সঙ্গে চুক্তি সরকারের: জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৭, ২১:০৪আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ২১:২৫

জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতা পাকাপোক্ত করতেই ভারতের স্বার্থে বাংলাদেশের জনগণকে তাদের ন্যায্য পাওনা ও অধিকার থেকে বঞ্চিত করে এ সব চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।’ শনিবার এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, দেশপ্রেমিক জনগণ তিস্তা ও অন্যান্য ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা না পেলে এ সব চুক্তি মেনে নেবে না। তাড়াহুড়ো করে প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো অথচ দীর্ঘ দিনের কাঙ্ক্ষিত এবং বহুল আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তি কেন স্বাক্ষরিত হলো না? এ বিষয়ে সরকারের কাছ থেকে জনগণ স্পষ্ট জবাব চায়। জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এ সব চুক্তি স্বাক্ষর করে সরকার চরম অনৈতিক কাজ করেছে। কাজেই এ সব চুক্তি ও সমঝোতা স্মারকের কোনও নৈতিক বৈধতা নেই।’

ডা. শফিক বলেন, ‘ভারত আমাদের নিকটতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। ভৌগলিক অবস্থানের কারণেই ভারতের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় অনেক সমস্যা রয়েছে, যেগুলোর এখনও সমাধান হয়নি। ’

তিনি বলেন, ‘দেশবাসী আশা করেছিল প্রধানমন্ত্রীর ভারত সফরকালে তিস্তার পানি বণ্টন চুক্তি, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ, বাণিজ্য ঘাটতি, ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা না দেওয়া, গঙ্গার পানি বণ্টন চুক্তি অনুযায়ী পানি না দেওয়াসহ অন্যান্য দ্বিপক্ষীয় সমস্যাগুলোর সমাধানে চুক্তি স্বাক্ষরিত হবে। কিন্তু ভারতের স্বার্থে ২২টি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও দীর্ঘ প্রত্যাশিত তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হলো না। ভারতের প্রধানমন্ত্রী তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের যে আশ্বাস দিলেন, এ ধরনের আশ্বাস তারা অতীতেও দিয়েছেন। কিন্তু তারা সেই আশ্বাস অনুযায়ী কাজ করেননি। ফলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে যে, এ চুক্তি আদৌ  হবে কিনা?’

/এসটিএস/বিএল/

আরও পড়ুন:
মোদি-হাসিনা বৈঠকে ২২ চুক্তি সই

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের