বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৭, ০০:১৩আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ০০:১৩

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
মাত্র সাতদিনের ব্যবধানে আবার দলের নীতিনির্ধারকদের বৈঠক ডাকলেন খালেদা জিয়া। ধারণা করা হচ্ছে, সোমবারের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং দেশটির সঙ্গে বিভিন্ন চুক্তির প্রসঙ্গে আলোচনা হবে।
বিএনপির সূত্র বলছে— ভারত সফর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সংবর্ধনা বাতিল, চুক্তির বিষয়ে কর্মসূচি দেওয়া বা বাতিল করার বিষয় নিয়েই বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
গত ২ এপ্রিল রাতেও স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয়, ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থবিরোধী কোনও চুক্তিস্বাক্ষর করলে কঠোর কর্মসূচিতে যাবে বিএনপি। তখন ভারতের সঙ্গে সব চুক্তির বিবরণ প্রকাশ করতে এবং ভারতের সঙ্গে সামরিক চুক্তি বা সমঝোতা না করার আহ্বান জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এসটিএস/জেএইচ/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি