জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৭, ২০:৩১আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ২০:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার সভাপতিত্বে আগামী ২০ মে সকাল সাড়ে ১০টায় তাঁর সরকারি বাসভবন গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ সদস্যবৃন্দ, সকল জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর ও উপ-দফতর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
গত বছরের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় সম্মেলনের পর এই প্রথমবারের মতো জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন  দলীয় সভাপতি। দলের সাংগঠনিক অবস্থা, আগামী জাতীয় নির্বাচন, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত জঙ্গি হামলার বিষয়গুলো মতবিনিময়ের সময় আলোচিত হতে পারে বলে জানা গেছে। এছাড়া এই সভায় আগামী জাতীয় নির্বাচনের জন্য মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়া ও দলের প্রচার-প্রচারণা আরও বৃদ্ধির নির্দেশনা আসতে পারে।
গত ১২ এপ্রিল অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তৃণমূল সংগঠন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। ওই্ আলোচনায় দেশের বেশ কয়েকটি জেলার অভ্যন্তরীণ দ্বন্দ্ব  ও কোন্দলের বিষয়ও উঠে আসে। এ সময় প্রধানমন্ত্রী কয়েকটি জেলার নাম উল্লেখ করে তাদের ডেকে এনে  কথা বলার আগ্রহ প্রকাশ করেন ।

এদিকে গত ১৯ এপ্রিল আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সম্পাদক মণ্ডলীর বৈঠকে কয়েকটি জেলার কোন্দল নিয়ে আলোচনা হয়। এরপর কাদের তিনটি জেলার নেতাদের ঢাকায় ডেকে এনে তাদের সঙ্গে কথা বলেছেন।

/ইএইচএস/ এপিএইচ/

আরও পড়ুন: 

কোনও দেশের প্রধান বিচারপতি পাবলিকলি এত কথা বলেন না: আইনমন্ত্রী

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক