‘মূর্তি’ অপসারণে বিজয় হয়েছে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৭, ২০:৫৭আপডেট : ২৬ মে ২০১৭, ২১:০১

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, ছবি- সংগৃহীত দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জনমত ও ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়ে, তাদের দাবি মেনে ‘মূর্তি’ অপসারণ করায় মুসলমানদের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, ‘মুসলমানদের গণদাবি অনুযায়ী রমজানের আগেই গ্রিক দেবীর ‘মূর্তি’ অপসারণ করা হয়েছে। গণদাবির কাছে অশুভ শক্তির পরাজয় হয়েছে। গত ২১ এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবিতে ঢাকায় জাতীয় মহাসমাবেশ করেছিল।’
রেজাউল করীম বলেন, ‘অসাম্প্রদায়িকতার মানে এই নয় যে, কোনও নির্দিষ্ট জাতির ধর্মাচার অন্যের ওপরে চাপিয়ে দেওয়া। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে বিশেষ ধর্মের কোনও প্রতীক রাষ্ট্রীয় সর্বোচ্চ বিচারালয়ের সামনে স্থাপন করা অবশ্যই অসাম্প্রদায়িকতার পরিপন্থী ছিল। সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর ‘মূর্তি’ স্থাপন সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর রমজানের আগেই গ্রিক ‘মূর্তি’ সরিয়ে সঠিক কাজ করেছে। কিন্তু আমরা স্পষ্টভাষায় জানিয়ে দিতে চাই, ‘মূর্তি’ অপসারণের পর অন্যত্র স্থাপনের চেষ্টা বরদাশত করা হবে না।’
/সিএ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম