‘তাদেরকেও একদিন এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৭, ২০:৫৮আপডেট : ০৭ জুন ২০১৭, ২১:০৯

ব্যারিস্টার মওদুদ আহমদের সেই বাড়ির সামনে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘জনগণ সব দেখছে, আজকে আমাদের যারা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদেরকেও একদিন এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে।’

আজ (বুধবার) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

ইফতার মাহফিল শেষে রাত আটটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে রাজউক-এর দখলে নেওয়া গুলশানের ১৫৯ নম্বর বাড়ির সামনে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির জানান, বুধবার (৭ জুন) সন্ধ্যার দিকে বসুন্ধরার একটি হলে ইফতার শেষ করে গুলশানের যে বাড়ি থেকে ব্যারিস্টার মওদুদ আহমদকে উচ্ছেদ করা হয়েছে, সেই বাড়ির সামনে যান খালেদা জিয়া। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপিপন্থী বুদ্ধিজীবী মাহফুজউল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া মওদুদের সঙ্গে কথা বলেন। কিভাবে বাড়ি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন কোন বাসায় তিনি উঠেছেন, এসব ব্যাপারে কথা বলেন খালেদা জিয়া।

এসময় বিএনপি  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘মওদুদ আহমদকে বাড়ি থেকে উচ্ছেদ জঙ্গি আচরণ। কোনও ধরনের নোটিশ ছাড়া মুক্তিযুদ্ধের একজন সংগঠক, ভাষা সৈনিক এবং একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে এমন আচরণের নিন্দা জানানোর ভাষা জানা নেই।’

বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে মওদুদ আহমদের বাড়ি রাজউকের দখলে নেওয়া প্রসঙ্গ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘মওদুদ আহমদ ৩০ বছর ধরে এই বাড়িতে বসবাস করছেন। তাকে আজ  (বুধবার) বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছিল সরকার।’

খালেদা জিয়া বলেন, ‘জনগণ সব দেখছে, আজকে আমাদের যারা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদেরকেও একদিন এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে।’

/এসটিএস/এমএ/ এপিএইচ/

আরও পড়ুন:

বাড়িতে ঢুকতে না পেরে ফুটপাতে চেয়ারে বসে পড়লেন মওদুদ

দেশে আইন নাই, বিচার নাই: ব্যারিস্টার মওদুদ

মওদুদের মালামাল গেলো গুলশানের ফ্ল্যাটে

মওদুদের বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছে রাজউক

ছবিতে মওদুদের বাড়িতে রাজউকের অভিযান



সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম