বার্ষিক হিসাব চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিচ্ছে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৭, ২০:০৬আপডেট : ১২ জুন ২০১৭, ২০:০৬

বার্ষিক হিসাব চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিচ্ছে ইসি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সপ্তাহের মধ্যে দলগুলোর কাছে এটি পৌঁছে যাবে বলে কমিশন সূত্রে জানা গেছে। এর ফলে রাজনৈতিক দলগুলোকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বিদায়ী ২০১৬ পঞ্জিকা বছরের হিসাব বিবরণী (অডিট রিপোর্ট) ইসিতে জমা দিতে হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী সব নিবন্ধিত রাজনৈতিক দলকে তাদের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব পরবর্তী বছরের ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ে তা জমা দিতে না পারলে আগেভাগে কমিশনে আবেদন করে সময় বাড়িয়ে নেওয়ারও সুযোগ রয়েছে। ইসি থেকে হিসাব বিবরণী জমা দেওয়ার বিষয়টি মনে করিয়ে দিতেই মূলত নিবন্ধিত দলগুলোতে এ চিঠি দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আরপিও অনুযায়ী নিবন্ধিত দলকে প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকা বছরের লেনদেন রেজিস্ট্রার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মে দিয়ে অডিট করে তার একটি কপি ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে। ইসি এই বিষয়টি মনে করিয়ে দিতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে কোনও সময় দলগুলোর কাছে চিঠি পৌঁছে দেওয়া হবে।’

/ইএইচএস/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের