মির্জা ফখরুলের ওপর হামলায় খালেদা জিয়ার টুইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৭, ১৭:১৫আপডেট : ১৮ জুন ২০১৭, ১৭:২৯

মির্জা ফখরুলের ওপর হামলায় খালেদা জিয়ার টুইট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার প্রতিবাদ জানিয়েছেন দলীয় প্রধান খালেদা জিয়া। রবিবার (১৮ জুন) বিকাল চারটার দিকে তার টুইট অ্যাকাউন্টে খালেদা জিয়া এ প্রতিবাদ জানান। তিনি টু্ইট বার্তায় বলেন, ‘এই হামলা পরমতসহিষ্ণুতার ওপর হামলা, এর পরিণাম শুভ হবে না। বিএনপি মহাসচিবের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাবার ভাষা নেই।’

অন্য আরেকটি টুইটে খালেদা জিয়া বলেন, ‘এ হামলা গণতন্ত্র, রাজনীতি, নাগরিক অধিকার ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা। এ টুইট বার্তাতেও খালেদা জিয়া বলেন, ‘এর পরিণাম শুভ হবে না।’

এর আগে রবিবার সকালে সাত সদস্যের প্রতিনিধি দল নিয়ে চট্টগ্রামে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মির্জা ফখরুল। সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী এলাকায় হামলার পর রাঙামাটি যেতে না পেরে চট্টগ্রামে ফিরে আসেন মির্জা ফখরুল। চট্টগ্রাম প্রেসক্লাবে পৌঁছে দুপুরে এক সংবাদ সম্মেলন করেন ফখরুল। ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ আঘাত গণতন্ত্রের প্রতি আঘাত। যারা মুক্ত চিন্তার কথা বলে, এ সরকারের খারাপ কাজগুলোর বিরোধিতা করে- তাদের প্রতি এ আঘাত। যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন- তাদের প্রতি এ আঘাত।’

/এসটিএস/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক