ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৭, ২১:২২আপডেট : ২৫ জুন ২০১৭, ২১:৫৮

খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (২৬ জুন) ঈদের দিন দুপুর বারোটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুভেচ্ছা বিনিময় শুরু হবে। চেয়ারপরসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
শায়রুল কবির জানান, প্রথমে কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করবেন। এরপর বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদ-শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন খালেদা জিয়া।

শায়রুল কবির জানান, শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া চন্দ্রিমা উদ্যানে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর তিনি বনানী গোরস্থানে শায়িত তার ছোটছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও দোয়া করবেন।

দুপুরে শুভেচ্ছা বিনিময় পর্ব থেকে পুরোটা সময় বিএনপির সিনিয়র নেতারা খালেদা জিয়ার সঙ্গেই থাকবেন।বিকালে খালেদা জিয়া গুলশানের বাসভবনে গিয়ে বিশ্রাম নেবেন।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়ায় বসবাসরত তার মেয়ের সঙ্গে ঈদ করবেন। সম্প্রতি সস্ত্রীক তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন। আগামী ৩০ জুন দেশে ফিরবেন বলে নিজেই জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এসটিএস/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম