জিয়া চ্যারিটেবল ও অরফানেজ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ২৪ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ১৫:১৭আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৫:১৭

খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে ঢাকার ৫ নং বিশেষ জজ আদালতের (পুরান ঢাকার বক্সিবাজারে অস্থায়ী আদালত) বিচারক মো. আখতারুজ্জামন এ দিন ধার্য করেন।  বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী নুরুজ্জামান তপন।

এ সময় খালেদা জিয়া কেন আদালতে উপস্থিত নেই বিচারক জানতে চাইলে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন। আদালতের অনুমতি ছাড়া খালেদা জিয়া কেন দেশের বাইরে গেলেন? প্রশ্ন রাখেন বিচারক।

তখন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশারফ হোসেন কাজল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিলের আবেদন করেন।

এ সময় খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিচারকে বলেন, এ মামলায় এর আগেও তিনি দেশের বাইরে গিয়েছেন তখন তো কোনও সমস্যা হয়নি।

তিনি আরও বলেন, তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন এবং খুব দ্রুত দেশে ফিরে আসবেন এবং নিয়মিত আদালতে উপস্থিত থাকবেন। পরে সানাউল্লাহ মিয়া আদালতের কাছে ফোজদারি কার্যবিধি ৫৪০(ক) ধারা অনুযায়ী বিচার কার্য চালিয়ে যাওয়ার আবেদন করেন।

এরপর বিচারক আবেদন মঞ্জুর করে মামলা পরিচালনার আদেশ দেন। এসময় মামলার অপর আসামি জিয়াউল হক মুন্নার আইনজীবী আমিন উদ্দিন এ মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে আংশিক জেরা করেন। আংশিক জেরা শেষে বিচারক দুইটি মামার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৪ জুলাই নির্ধারণ করেন। তবে বুধবার জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলার আংশিক জেরা হলেও জিয়া অরফানেজ দুর্নীতি মামলার কোনও শুনানি হয়নি।

উল্লেখ্য, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ মামলা দুটির অভিযোগ গঠন করেন।

আদালত সূত্রে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে দুদক।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে দুদক। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয় ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ মামলা দুটির অভিযোগ গঠন করেন।

/এসআইটি/জেবি/এসএনএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম