এমপি এনাম ও রাশেক রহমানকে শোকজ করলো আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৭, ২২:৫২আপডেট : ৩০ জুলাই ২০১৭, ২২:৫২

ডা. এনামুর রহমান (বায়ে) ও রাশেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকার সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান এবং রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য রাশেক রহমানকে শোকজ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে ১৫ দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। রবিবার (৩০ জুলাই) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারণ দর্শানোর এ নোটিশ পাঠান।

সন্ত্রাসীদের ক্রসফায়ারে দেওয়া নিয়ে বিতর্কিত একটি বক্তব্যের কারণে সাংসদ ডা.এনামুরকে শোকজ করা হয়। আর জেলা কমিটিকে না জানিয়ে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নের আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ায় রাশেক রহমানকে শোকজ করা হয়েছে। ওই কমিটিগুলো ভেঙে দিয়ে রাশেক রহমান সেখানে বর্ধিত সভা ও কর্মীসভা করেছিলেন।

এ বিষয়ে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, ‘সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার দায়ে রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য রাশেক রহমানকে শোকজ করা হয়েছে। জবাব দিতে তাকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে।’

/পিএইচসি/এএম

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম