আ.লীগের তহবিলে জমা ২৫ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৭, ১১:১২আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৪:০০

প্রধান নির্বাচন কমিশনারের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দিচ্ছেন আ.লীগের প্রতিনিধি দল, ছবি ফোকাস বাংলা ক্ষমতাসীন আওয়ামী লীগের তহবিলে বর্তমানে ২৫ কোটি ৫৮ লাখ ১১ হাজার ৪৪১ টাকা জমা রয়েছে। দলটি পক্ষ থেকে সোমবার নির্বাচন কমিশনে জমা দেওয়া ২০১৬ সালের পঞ্জিকা বর্ষের আয়-ব্যয়ের হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

দলটির সভাপতি মণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই হিসাব জমা দেন। প্রতিনিধি দলে আরও ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। দলের পক্ষে থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আয়ে-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়।

জমা দেওয়া হিসাব অনুযায়ী, ২০১৬ সালে দলটির আয় হয়েছে চার কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা। এ বছরে দলটির তহবিলে অতিরিক্ত রয়েছে এক কোটি ৮২ লাখ ৪৯ হাজার ২৯৯ টাকা।

আ.লীগের তহবিলে জমা ২৫ কোটি টাকা

হিসাব জমা দেওয়ার পর ড. রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘আমাদের তহবিলের বড় একটি অংশ আমরা ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে জমা রাখি। বাকি একটি অংশ নিয়মিত ব্যয়ের জন্য রেখে দেই। এ বছর আমরা ব্যাংকে আমানত রেখে সুদ পেয়েছি এক কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৭৯৬ টাকা।’

দলের আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটি, সহ-সম্পাদক, কেন্দ্রীয় উপ-কমিটি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, সংসদ সদস্য, উপ-নির্বাচনে মনোনয়ন বিক্রি, অনুদান এবং ব্যাংক থেকে প্রাপ্ত অর্থ।

ব্যয়ের খাত হিসেবে দেখানে হয়েছে, কর্মচারীদের বেতন, বোনাস, আপ্যায়ন ও অন্যান্য খরচ, কেন্দ্রীয়/জনসভা, নির্বাচনি অফিস ব্যয়, পত্রিকা প্রকাশনা, ত্রাণ কার্যক্রম ইত্যাদি।

/ইএইচএস/এসটি/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম