ভাইয়ের অনুমতি নিয়েই বৈঠকে গিয়েছিলাম: জি এম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ০১:০৪আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৯:০৯

বদরুদ্দোজা চৌধুরীর বাসায় অনুষ্ঠিত বৈঠকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের পাশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় অনুষ্ঠিত বৈঠকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও নিজের বড় ভাই হুসেইন মুহম্মদ এরশাদের অনুমতি নিয়েই অংশ নিয়েছেন বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের। বুধবার (২ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে বেরিয়ে বাংলা ট্রিবিউনকে তিনি এ কথা জানান।
জি এম কাদের বলেন, ‘বৈঠকে অংশ নেওয়ার জন্য বদরুদ্দোজা চৌধুরী আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি তার বাসায় গিয়েছিলাম। ওনারা অনেক বিষয়ে আলোচনা করেছেন। কিভাবে একটি কমন প্ল্যাটফর্ম থেকে কর্মসূচি দেওয়া যায়, তা নিয়ে কথা বলেছেন।’
বৈঠকে অংশ নেওয়ার ক্ষেত্রে তার দলের প্রধানের অনুমতি ছিল কিনা, জানতে চাইলে দলের এই কো-চেয়ারম্যান বলেন, ‘‘বদরুদ্দোজা চৌধুরী আমাকে আমন্ত্রণ জানানোর পরই আমি দলের চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি আমাকে বলেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি তোমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তুমি যাও।’’
বৈঠকে অংশ নেওয়ায় তার দল জাতীয় পার্টি থেকে কোনও চাপ আসবে কিনা— এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, ‘চাপ তো প্রতিদিনই আসে।’
উল্লেখ্য, বুধবার রাত ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বারিধারায় বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় এক বৈঠকে কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকের আমন্ত্রণ জানানো বদরুদ্দোজা চৌধুরী ছাড়াও বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সেক্রেটারি আব্দুল মালেক রতন প্রমুখ। বৈঠকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরও উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত সূত্র বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে, দীর্ঘ আড়াই ঘণ্টার এই বৈঠকে বিকল্প ধারা, জেএসডি, নাগরিক ঐক্য ও গণফোরাম— এই চারটি দল মিলে যৌথ আন্দোলন গড়ে তুলতে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে এই কমিটির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন-

এবার বদরুদ্দোজার বাসায় ছোটদলগুলোর নেতারা, আছেন জি এম কাদেরও

আন্দোলন গড়ে তুলতে বি.চৌধুরীর বাসায় চার দলের লিয়াজো কমিটি গঠন, মান্না সমন্বয়ক

/এসটিএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম