এবার বদরুদ্দোজার বাসায় ছোটদলগুলোর নেতারা, আছেন জি এম কাদেরও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৭, ২৩:১৭আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ০২:৩৯

বি. চৌধুরীর বাসায় কয়েকটি ছোট রাজনৈতিক দলের নেতারা বৈঠকে বসেছেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসার পর এবার বিকল্প ধারা সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) বাসায় বৈঠকে বসেছে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। বুধবার দিবাগত রাত নয়টার দিকে বারিধারা বি চৌধুরীর বাসায় এ বৈঠক শুরু হয়। সেখানে অবস্থান করছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে রাত সাড়ে দশটার দিকে বাংলা ট্রিবিউনকে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বৈঠক চলছে। পরে কথা হবে’।
ধারণা করা হচ্ছে, এ বৈঠকে কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, জেএসডি, বিকল্পধারাসহ কয়েকটি দলের সিনিয়র নেতারা রয়েছেন। এদিকে এ বৈঠকে জাতীয় পার্টির নেতা জি এম কাদের অংশ নেওয়ায় এই জোটের আকৃতি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই আসম রবের উত্তরার বাসায় বৈঠক করেছিলেন এসব দলের নেতারা। আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন দুটি জোটের বাইরে বিকল্প একটি জোট গঠনের তৎপরতার অংশ হিসেবেই সে বৈঠকের ধারাবাহিকতায় আজকের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বি চৌধুরীর বাসায়। জেএসডি সভাপতির বাসার বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধি বদিউল আলম মজুমদারও ছিলেন।
ধারণা করা হচ্ছে আজকের বৈঠক থেকেই জোট গঠনের বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসতে পারে।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সংবাদ সম্মেলন আহ্বান করেছেন বলে নিশ্চিত করেছেন জাপা প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। সেখানে দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা এবং দুই উপাচার্যের বিরোধের জের ধরে তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখ হারানোর বিষয়ে বক্তব্য রাখার কথা রয়েছে তার। তবে আজ রাতের বৈঠকে জি এম কাদের অংশ নেওয়ায় এ বিষয়টি সম্পর্কেও মুখ খুলতে পারেন এরশাদ বলে ধারণা করছে সংশ্লিষ্ট মহল।

/এসটিএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম