ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে ‍আলোর ক্ষীণ রেখা দেখা যাচ্ছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৭, ১৫:১৬আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৫:১৮

রুহুল কবীর রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যে নির্দেশণা এসেছে, তাতে এই তুফানদের হাত থেকে বাঁচতে মানুষ কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছে।  এই রায়ে ক্ষমতাসীনরা ক্ষুব্ধ ও মর্মাহত হলেও অবরুদ্ধ গণতন্ত্রে পীড়িত মানুষ  এই দুঃসময়ে আলোর ক্ষীণ রেখা দেখতে পাচ্ছে।’
শুক্রবার (৪ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘এই রায়ে বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র, নির্বাচন, আইনের শাসন বাস্তবায়নসহ নানাদিক তুলে ধরা হয়েছে। রায়ে বলা হয়েছে-বর্তমান সংসদ অকার্যকর, অবাধ দুর্নীতি, মানবাবিধকার হুমকির মুখে, আর প্রশাসনের অব্যবস্থাপনা মারাত্মক রুপ ধারণ করেছে। রাষ্ট্রীয় ক্ষমতা আজকাল গুটিকয়েক লোকের একচেটিয়া ব্যবহারের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। ক্ষমতা জোরালো করার এই আত্মঘাতী প্রবণতা ক্রমেই বাড়ছে। বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া বিশ্বাসযোগ্য সংসদ প্রতিষ্ঠা হতে পারে না। ’
রিজভী আরও বলেন, ‘মূলত  সুপ্রিম কোর্টের এই রায় প্রকাশের পর বর্তমান ভোটারবিহীন সরকারের রাষ্ট্রক্ষমতায় থাকাটা জবরদস্তিমূলক ও বেআইনি। এই আইনে আমরা দেখতে পাচ্ছি  বিরোধী দলের প্রতি ক্ষোভে প্রধানমন্ত্রী যেন সবসময় ক্রোধের আগুনে দগ্ধ হচ্ছেন।’
রিজভী বলেন, ‘বাংলাদেশ এখন এমন একটি দেশ যেখানে কেবলমাত্র মৃত মানুষ ছাড়া কারও সত্য কথা বলার কোনও অধিকার নেই। তাই বর্তমান সরকার দেশে সত্যিকার অর্থে যে উন্নয়ন করেছে, তা হলো অশান্তি, হিংসা আর হানাহানি। তবে দুঃশাসনের অবসানে জনগণের কালজয়ী প্রতিজ্ঞা কখনও নিষ্ফল হয় না। ‘

/এসটিএস/এআর/  এপিএইচ/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের