বিচার বিভাগের কাঁধে ভর করে চক্রান্তে ফায়দা হবে না: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ১৮:৩১আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৮:৩৭

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম (ফাইল ছবি) বিচার বিভাগের কাঁধে ভর করে চক্রান্ত করার চেষ্টা করে কোনও লাভ হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিচার বিভাগের কাঁধে ভর করে চক্রান্ত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার চেষ্টা করলে ভুল হবে। এভাবে আওয়ামী লীগ, শেখ হাসিনা কিংবা সরকারের কিছু করার চেষ্টা করে কোনও লাভ নেই।’
মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
আলোচনা সভায় মন্ত্রী বলেন, ‘মোদি ক্ষমতায় আসার পর বিএনপি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। কোনও লাভ হয়নি। তেমনি ষোড়শ সংশোধনী বাতিল হওয়ার পর আবারও বিএনপি আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। তারা এমন আচরণ করছে যেন সরকার আর ক্ষমতায় নেই, কিংবা ক্ষমতায় থাকবে না। কিন্তু মনে রাখতে হবে, আদালতের কাঁধে ভর করে কেউ চক্রান্ত করে সফল হবে না।’
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া ষড়যন্ত্র শুরু করেছেন। সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছেন। কিন্তু নির্বাচন কমিশন শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী নির্বাচন করবে। পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চক্রান্ত আর সফল হবে না।’
খালেদা জিয়ার লন্ডনযাত্রার সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, ‘কানের চিকিৎসার জন্য দুই মাস লাগে না। তিনি ষড়যন্ত্র করতে গেছেন। তার দুইটি মামলা শেষ পর্যায়ে আছে। তা থেকে রক্ষা পাওয়ার জন্যই আদালতের অনুমতি না নিয়ে পালিয়ে গিয়ে এখন ষড়যন্ত্র করছেন।’ তিনি বলেন, ‘১/১১-এর ফ্রন্ট ও আন্তর্জাতিক চক্রের সঙ্গে নতুন নতুন ফ্রন্ট খালেদা জিয়ার সঙ্গে মিলেছে। নির্বাচন বানচাল করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে তারা উঠেপড়ে লেগেছে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত।
/টিআর/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম