দলীয় নেতাদের সশরীরে বন্যার্তদের পাশে থাকার নির্দেশ খালেদা জিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৭, ১৬:৫৩আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ১৭:০১

 

দিনাজপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দ্রুত কেন্দ্রীয় সব নেতাকে সশরীরে বন্যাকবলিত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করতেও বলেছেন তিনি। দলের  চেয়ারপারসনের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বন্যার্তদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করার জন্য বিএনপি চেয়ারপারসন দলের সর্বস্তরের নেতাদের  নির্দেশ দিয়েছেন উল্লেখ করে শায়রুল কবির খান বলেন, ‘কেন্দ্রীয় নেতারা যেন সশরীরে ক্ষতিগ্রস্ত এলাকায় যান, এ ব্যাপারেও নির্দেশনা আছে।’ তিনি বলেন, ‘দলীয় প্রধান সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।’

এদিকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া মাহফিল ও ত্রাণ বিতরণ শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। বিগত বছরগুলোয় ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে নিজের জন্মদিন পালন করলেও গত বছর ও এ বছর আনুষ্ঠানিকভাবে কোনও আয়োজন করেননি খালেদা জিয়া।

এছাড়া নেতাকর্মীরা বিগত বছরগুলোয় নিজেদের উদ্যোগে কেক কাটার অনুষ্ঠান করলেও এ বছর দোয়া মাহফিল ও ত্রাণ বিতরণ করেছেন।   

মঙ্গলবার দিনাজপুরে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শায়রুল কবির খান জানান, ‘দলের মহাসচিব বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এ কার্যক্রম অন্যান্য এলাকায় বিস্তৃত হবে।’

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান