বন্যার্তদের পাশে দাঁড়াতে খালেদা জিয়ার টুইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ১৫:২৩আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৫:৩১

খালেদা জিয়ার টুইট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বুধবার (১৬ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে সরকারের সমালোচনা করেন তিনি।
খালেদা জিয়া তার টুইটে বলেন, ‘বন্যার্তদের সাহায্যের জন্য দুর্নীতিবাজ সরকারের করুণার আশায় আমরা বসে থাকতে পারি না, আসুন বিএনপির নেতাকর্মীরাসহ সবাই এখনি এগিয়ে আসি।’
চেয়ারপারসনের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবারই (১৫ আগস্ট) দলের সিনিয়র নেতাদের সশরীরে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন চেয়ারপারসন। ইতোমধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দপুর ও দিনাজপুরে ত্রাণ বিতরণ করেছেন।’ 
বুধবার খালেদা জিয়া তার অ্যাকাউন্ট থেকে ইংরেজিতেও আরেকটি টুইট করেন। বর্তমানে তিনি লন্ডনে আছেন। সেখানে তার চিকিৎসা চলছে। 
/এসটিএস/এফএস/ 

আরও পড়ুন- বন্যায় কিছুটা খাদ্য সংকট দেখা দিয়েছে: অর্থমন্ত্রী

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম