হলি আর্টিজান থেকে প্রতিটি ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ১৯:৩৩আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৯:৪০

 

মাহবুবউল আলম হানিফ ( ফাইল ফটো) হলি আর্টিজানে জঙ্গি হামলা থেকে শুরু করে প্রতিটি ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত একটি অশুভ শক্তি। যখনই তারা ক্ষমতায় এসেছে, হত্যা সন্ত্রাসের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আবারও তারা একই চেষ্টায় লিপ্ত ।’
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় দলের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘এটা পরিষ্কার হয়ে গেছে, বিএনপি-জামায়াতের অবস্থান জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে। এই অশুভ শক্তি এখনও নানা চক্রান্তে তৎপর।’

/ইএইচএস/এপিএইচ/

আরও পড়ুন:

পদে থাকার যোগ্যতা হা‌রি‌য়ে‌ছেন প্রধান বিচারপ‌তি: হাছান মাহমুদ

 

 

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম