সুষ্ঠু নির্বাচন দেবে না বলেই শেখ হাসিনার অধীনে নির্বাচন: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৬

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

আওয়ামী লীগ কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেবে না বলেই দলটির সাধারণ সম্পাদক দলীয় প্রধান শেখ হাসিনার অধীনে নির্বাচনের কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৪ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি যখন সবখানে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের যে সংলাপ চলছে, সেখানে প্রায় সবাই সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সহায়ক সরকারের পক্ষে কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নির্বাচনি ঘর অগোছালো রেখে তাদের দলীয় উদ্দেশ্য সাধন করছে।’ এসময় ক্ষমতাসীনদের স্বেচ্ছাচারিতার কারণেই রাজনৈতিক বোঝাপড়ার জায়গাটা হারিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘মিয়ানমার বাহিনীর হেলিকপ্টার বার বার বাংলাদেশের সীমা অতিক্রম করলেও সরকার দায়সারা প্রতিবাদ লিপি দিয়ে কর্তব্য শেষ করেছে। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তারাও দেশে গুম, হত্যা, বিচার বর্হিভূত হত্যা ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতা আকঁড়ে ধরে আছে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বর্বরতা ও বাংলাদেশ সরকারের মধ্যে অনেকাংশেই মিল পাওয়া যায়। তাই তাদের নৈতিক মনোবল বা শক্তি না থাকায় জোরালো কূটনৈতিক তৎপরতা চালাতে পারছে না। প্রত্যুত্তর দিতে পারছে না।’

রিজভী বলেন, ‘ক্ষমতাসীন দলের প্রধান থেকে শুরু করে অন্যান্য নেতারা বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে পরনিন্দায় মুখর থেকেছে।’

তিনি জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে আগামীকাল (মঙ্গলবার) বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ওই দিন (১৩ সেপ্টেম্বর) কারমুক্তি দিবসের আলোচনা সভা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে।

 

/এএইচআর/এমএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের