রিফিউজি হিসেবে থাকাটা সম্মানজনক নয়: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৮

গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক (ছবি- ফোকাস বাংলা) বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কোনও দেশের মানুষ আরেক দেশে রিফিউজি হয়ে থাকাটা সেই দেশের জন্য সম্মানজনক নয়। এটা মিয়ানমারকে উপলব্ধি করতে হবে।’
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে ক্ষমতাসীন দলটির সভাপতি শেখ হাসিনা এ কথা বলেন।
রোহিঙ্গা সমস্যাটিকে দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে সরকারপ্রধান শেখ হাসিনা বলেন, ‘মিয়ানামারে যে ঘটনা ঘটছে তার ফলে আমাদের এখানে অনেক শরণার্থী আসছে। সেই ১৯৭৮ সাল থেকেই এই অঞ্চলে শরণার্থী হয়ে ঢুকছে তারা। আমাদের এখানে নিবন্ধিত রিফিউজির তুলনায় অনিবন্ধিত রিফিউজির সংখ্যা অনেক বেশি। মিয়ানমারে একটি করে ঘটনা ঘটে, আর সেখান থেকে দেশটির নাগরিকরা চলে আসে। সবচেয়ে মানবেতর অবস্থায় দিন কাটাতে হচ্ছে নারী ও শিশুদের। নৌকা ডুবে শিশু ও নারীরা মারা যাচ্ছে। এটা সত্যিই খুব কষ্টকর। এগুলো সহ্য করা যায় না।’
শেখ হাসিনা বলেন, ‘আমরাও দেখছি মিয়ানমানের মানুষ সর্বস্ব হারিয়ে আশ্রয়ের জন্য এখানে আসছে। আমরা তাদের সহযোগিতা করতে সাধ্যমতো চেষ্টা করছি। সেইসঙ্গে মিয়ানমার সরকারের ওপর চাপ দিচ্ছি— তারা যেন আমাদের দেশে থাকা তাদের দেশের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যায়। সেটাই আমরা চাই।’
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আরও বলেন, ‘মিয়ানমার থেকে এখানে যারা আসছে, তারা তো সেই দেশের নাগরিক। তারা কেন অন্য দেশে রিফুজি হয়ে থাকবে? কোনও দেশের মানুষ যদি আরেক দেশে রিফুজি হয়ে থাকে, সেটা সেই দেশের জন্য সম্মানজনক নয়। এটা মিয়ানমারকে উপলব্ধি করতে হবে। যারা আমাদের দেশে চলে এসে আশ্রয় চাচ্ছে, তাদেরকে ফিরিয়ে নেওয়া উচিত। নিরাপত্তা দেওয়া উচিত। তাদের জীবন-জীবিকার ব্যবস্থা করে দেওয়া উচিত।’
আরও পড়ুন-
রোহিঙ্গা নারীকে জড়িয়ে ধরে কাঁদলেন তুরস্কের ফার্স্ট লেডি
মিয়ানমার সরকারের প্রতিক্রিয়ায় বাংলাদেশের সমস্যা হচ্ছে: প্রধানমন্ত্রী

/ইএইচএস/টিআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী