সরকার পচা চাল আমদানি করছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৯

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)

সরকার পচা চাল আমদানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। শুক্রবার (২২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিনা ভোটে নির্বাচিত পঁচা সরকার এর আগে পচা গম আমদানি করেছিল, এখন পচা চাল আমদানি করছে। এ গোমর ফাঁস হয়ে যাওয়ার পর সরকার থাইল্যান্ড থেকে আসা দুটি জাহাজের চাল খালাস করছে না, যা চট্টগ্রাম বন্দরে আটকে আছে। জাহাজ দুটিকে মাল নিয়ে ফিরে যেতে বলছে সরকার। কিন্তু তারা বেসরকারিভাবে এ চাল বিক্রি করার জন্য বিভিন্ন ব্যবসায়ী মহলের সঙ্গে যোগাযোগ করছে, যা আমরা ইতোমধ্যে জেনেছি।’

এ পচা চাল আমদানির সঙ্গে সরকারের রাঘব বোয়ালরা জড়িত বলে দাবি করেছেন রিজভী। এসময় তিনি বলেন, ‘খাদ্য বিভাগের অনেক কর্মকর্তা বলেছেন, এই চাল পচা। গণমাধ্যমে দু’দিন ধরে খবর বের হচ্ছে, নিম্ন আয়ের মানুষের জন্য খোলাবাজারে বিক্রি করা ওএমএস’র আতপ চাল নিচ্ছেন না ক্রেতারা। তারা যাতে এ চাল নেন এজন্য জোরজবরদস্তি করছেন ডিলাররা। সুতরাং এর পিছনে আরও কী কী রহস্য রয়েছে তা দ্রুত তদন্ত করে বের করা উচিত।’

আইনমন্ত্রী আনিসুল হকের বৃহস্পতিবারে দেওয়া এক বক্তব্যের জবাবে রিজভী আরও বলেন, ‘দেশে কার শাসন চলছে? আইনের শাসন, শেখ হাসিনার শাসন নাকি একদলীয় শাসন চলছে দেশে? আইনমন্ত্রী বলেছিলেন, ‘বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করার কোনও ইচ্ছে নেই আমাদের। বিচার বিভাগের ক্ষমতা ক্ষুণ্ন করার চিন্তা সরকারের নেই। বরং ক্ষমতা বৃদ্ধি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আইনমন্ত্রীর এ বক্তব্যকে হাস্যকর ও নির্লজ্জ মিথ্যাচার বলে আখ্যায়িত করেছেন রিজভী।

আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘হঠাৎ করেই আইনের শাসনের কথা কেন আসল? আসলে বিচার বিভাগের স্বাধীনতা নষ্ট করার বৃহৎ পরিকল্পনা ও ভয়ংকর ষঢ়যন্ত্র করছে আওয়ামী লীগ। সংবিধানের ষোড়শ সংশোধনীর পর আওয়ামী লীগ নেতারা বিচার বিভাগের ওপর আক্রমণ করেছে। দেশে একদলীয় শাসনের যে বিষবৃক্ষ চালু আছে গাছের গোড়ায় পানি দিয়ে তা জীবিত করাই সরকারের মূল লক্ষ্য যা আইনমন্ত্রীর গতকালের বক্তব্যে প্রমাণ করে।’

রিজভী বলেন, ‘সংসদে প্রধান বিচারপতিকে নিয়ে যে কুৎসিত আলোচনা হয়েছে সেটি স্পিকার এক্সপাঞ্জ করবেন কিনা এ নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্ন মতাবলম্বীদের দমন পীড়নে সরকারের বেপরোয়া শক্তি প্রয়োগ এখনও অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশে একদলীয় শাসন বিদ্যমান থাকায় পোশাক রফতানিত ধস নেমেছে। সরকারের চরম ব্যর্থতার কারণে বিদেশে কর্মক্ষম শ্রমিক পাঠানো বন্ধ হওয়ায় রেমিট্যান্স প্রবাহের ক্রমাবনতি, চামড়া শিল্পে ব্যাপক ধস, বিশেষ করে আর্থিক খাতে ভয়াবহ নৈরাজ্য ও লুটপাটের কারণে দেশে বর্তমানে বিনিয়োগবান্ধব কোনও পরিবেশ নেই। যে কারণে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না।’ বর্তমানের ভয়াবহ খাদ্য সংকটের পাশাপাশি সীমাহীন বেকারত্ব যদি অব্যাহত থাকে তাহলে কোনওভাবে দুর্ভিক্ষ ঠেকানো যাবে না বলে দাবি করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

 

 

এএইচআর/এএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম