বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৭, ০৪:১৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ০৪:২১

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে এবং সবসময় পাশে থাকবে।’ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ভক্ত-পূণ্যার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার শারদীয় শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন।

মির্জা ফখরুল বলেন, ‘এটুকু আশ্বাস দিতে পারি, আমরা আপনাদের পাশে আছি, সবসময় থাকবো এবং আপনাদের ন্যায়সঙ্গত অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা অবশ্যই আপনাদের পাশে দাঁড়িয়ে সংগ্রাম করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেবী দূর্গা যে আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে অসুরকে পরাজিত করার জন্য, অন্যায়কে পরাজিত করার জন্য, নির্যাতন-নিপীড়নকে পরাজিত করার জন্য, সত্য-সুন্দরকে প্রতিষ্ঠা করা জন্য এবং তিনি (দেবী দূর্গা) পরাজিত করেছিলেন সেই অসুরকে, অসত্যকে, অসুন্দর ও অন্যায়কে। সেজন্য এই পূজা সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ঢাকেশ্বরী মন্দিরে অনেক জমি বেহাত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি শুনেছি যে, এই মন্দিরের অনেক জমি-সম্পত্তি বেহাত হয়ে গেছে এবং কিছুদিন ধরে বিভিন্ন জায়গা অনেকেই দখল করে নেওয়ার চেষ্টা করছে। আমরা মনে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব নির্দেশ দিয়েছিলেন এখানকার যে সমস্ত দখলদার আছে, অবৈধ দখলদার আছে তাদের উচ্ছেদ করার জন্য। তারা উচ্ছেদ করেছিলেন।’

বিকাল সাড়ে ৫টায় ঢাকেশ্বরী মন্দিরে যান বিএনপির মহাসচিব। বিকালে কক্সবাজার থেকে ফিরে বিমানবন্দর থেকেই প্রথমে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কেরানীগঞ্জের বাড়ির পূজামণ্ডপ ও ফরাসগঞ্জ নুকুল সাহার পূজামণ্ডপ পরিদর্শন করেন মির্জা ফখরুল। পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বনানী মাঠের পূজামণ্ডপ পরিদর্শন করে পূণার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এদিন বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র আসম আবদুর রব, সিপিবি’র সাধারণ সম্পাদক শাহ আলম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাসদের আহবায়ক খালেকুজ্জামান, জাসদ একাংশের শরীফ নুরুল আম্বিয়াসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামানের নেতৃত্বে বিচারকরা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের মহাপরিচালন মেজর জেনারেল শেখ পাশা হাবিবউদ্দিনও শুভেচ্ছা বিনিময় করেন।

 

/এসটিএস/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের