ভারতের দ্বিচারী ভূমিকায় ওবায়দুল কাদের কেন মর্মাহত হননি: প্রশ্ন মির্জা আব্বাসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৭, ১৫:১৯আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৫:৪০

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস রোহিঙ্গা ইস্যুতে চীন ও রাশিয়ার দ্বিচারী ভূমিকায় মর্মাহত হলেও ভারতের দ্বিচারী ভূমিকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন মর্মাহত হননি? বলে প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, ‘ভারতকে ট্রানজিট, নৌ-রুটসহ অনেক কিছু দিলেন। ভারত আরও কী চাইবে এখন কি সেই অপেক্ষা আছেন?’

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। দলের সাবেক স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

মির্জা আব্বাস বলেন, ‘মিয়ানমারে যখন কসাইয়ের মতো মানুষ কাটা হয়, তখন ভারত বললো আমরা মিয়ানমারের পাশে আছি। এখন ভারত বলেছে রোহিঙ্গাদের সমস্যায় আমরা বাংলাদেশের পাশে  আছি।  ভারতের এমন অবস্থান খুবই মারাত্মক। এটার জন্য বাংলাদেশ সরকারের উচিৎ ছিল প্রতিবাদ করা। কিন্তু তারা সেটা করেনি। রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার যথাযথ পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই সরকার কঠিন অবস্থান নিলে রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাতে সাহস পেত না মিয়ানমার। রোহিঙ্গা ইস্যুতে নয়, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের পাশে থাকা উচিত প্রতিবেশী বন্ধু দেশগুলোর।’

কোন দেশের সমর্থন নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষের সমর্থন নিয়ে ভবিষ্যতে রোহিঙ্গাদের মিয়ানমারে স্ব-সম্মানে ফেরত পাঠানো হবে বলেও প্রতিশ্রুতি দেন মির্জা আব্বাস। তিনি বলেন,  ‘আজ আমাদের অত্যন্ত দুর্ভাগ্য কারণ সরকার সেই অবস্থান নিতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি যে ভাষায় কথা বলেন, আমাদের সরকার কেন সেই ভাষায় কথা বলতে পারছে না। কিসের ভয়? বাংলাদেশের ষোল কোটি মানুষ রোহিাঙ্গাদের পক্ষে দাঁড়িয়েছে সেখানে কিসের ভয়?’

দেশের সাধারণ মানুষ ত্রাণ না দিলে বাংলাদেশে আসা একজন রোহিঙ্গাও বেচেঁ থাকতেন না বলে উল্লেখ করে  তিনি বলেন, ‘সেখানে গিয়ে দেখলাম, রোহিঙ্গারা কি মানবেতর জীবন-যাপন করছেন। কোনও শৃঙ্খলা নেই। দেশের সাধারণ মানুষ ত্রাণ না দিলে কেউ বাচঁতো না।’

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন , ঢাকা মহানগর বিএনপির সেক্রেটারি কাজী আবুল বাসার প্রমুখ।

আরও পড়ুন:
তাজিয়া মিছিল শুরু
প্রবীণদের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নয় দেশ
নভেম্বরে এশিয়ার পাঁচ দেশে ট্রাম্পের সফর, তালিকায় নেই বাংলাদেশ

/এএইচআর/এসএনএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক