রাম মাধবের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৭, ২৩:৩৪আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ২৩:৫৪

রাম মাধব সফররত ভারতের ক্ষমতাসীন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সম্মানে আগামীকাল সোমবার (০৯ অক্টোবর) প্রাতঃরাশের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হোটেল সোনারগাঁওয়ে  সকালে এ আয়োজন করা হয়েছে। এতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, প্রাতঃরাশের পর রাম মাধবের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী লীগ নেতারা। 

নদী বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার ঢাকায় আসেন রাম মাধব। এদিন তিনি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নদী বিষয়ক দুই দিনের ওই উৎসবের প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। 

সোমবারের ওই প্রাতঃরাশে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক উপস্থিত থাকবেন।  

এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ছাড়াও সভাপতিমণ্ডলীর আরও কয়েক সদস্য যোগ দেবেন বলে জানা গেছে। প্রাতঃরাশের পর তারা বিজেপির সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করবেন।




 

 

/পিএইচসি/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম