বিএনপি রাজপথে থেকে গ্রেফতারি পরোয়ানা প্রতিরোধ করবে: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৭, ১৩:৪০আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৩:৫০

জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘বিএনপি রাজপথে থেকে এ গ্রেফতারি পরোয়ানা প্রতিরোধ করবে।’

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী মহিলা দল মানববন্ধনের আয়োজন করে।

আব্দুল মঈন খান বলেন, ‘বাংলাদেশের জনগণের ভালোবাসা বর্তমান অগণতান্ত্রিক প্রধানমন্ত্রীর চেয়ে খালেদা জিয়া বেশি পেয়েছেন। তিনি মিথ্যা মামলায় ভয় পান না। সরকার তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিরাট অন্যায় করেছে। আমরা এই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলবো।’
আইন-শৃঙ্খলা বাহিনী সরকারের নয়,তারা জনগণের সেবক উল্লেখ করে মঈন খান বলেন, ‘সরকার সেই আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের দমন করছে। আমরা আইনের শাসন চাই, বিশৃঙ্খলা চাই না। সরকার জানে জনগণ তাদের সঙ্গে নেই, তাই তারা দমনের পথকে বেছে নিয়েছে।’

তিনি বলেন, ‘কিছুদিন মানুষকে ভয় দেখিয়ে রাখা যায়। সারাজীবন সব মানুষকে ভয় দেখিয়ে রাখা যায় না। সরকারকে এটা বুঝতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

/এএইচআর/ এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম