বিএনপির খুশিতে ভাটা পড়বে অচিরেই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ১৯:৫১আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৯:৫৫

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপ পরবর্তী খুশি অচিরেই ভাটা পড়ে যাবে। তিনি বলেন, ‘দেখছি, বিএনপির নেতাদের মধ্যে খুশি-খুশি ভাব।এই খুশি কয়দিন থাকবে? শেষ পর্যন্ত থাকবে তো? এই খুশির স্রোত বারে বারে আসে, বারে বারে ভাটা পড়ে। এই খুশির স্রোতেও অচিরেই ভাটা পড়ে যাবে।’

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপিকে নিয়ে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কোনও কারণ নেই। বিএনপি এখন একটি এলোমেলো পার্টি। এখনও কোমর সোজা করে দাঁড়াতে পারেনি।’

সামনের সিটি করপোরেশন নির্বাচনকে আওয়ামী লীগের জন্য সেমি-ফাইনাল খেলা আখ্যা দিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘আপনাদের মেসেজ দিয়ে দিচ্ছি, সামনের সিটি নির্বাচনে আমরা সেমি-ফাইনাল খেলবো। আর ২০১৮ সালের ডিসেম্বরে ফাইনাল খেলা খেলে আবার বিএনপিকে পরাজিত করবো।’

এসব নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে কোনও বিভেদ না রেখে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘গত সিটি নির্বাচনে একমাত্র কুমিল্লা ছাড়া বাকি সবকটিতে আমরা জয়ী হয়েছি। এর মানে গ্রামের মানুষ আরেকবার শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। আর এজন্য আমাদের মধ্যে কোনও বিভেদ থাকতে পারবে না। আপনাদের কাছে আর কিছু চাই না, আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে।’

সব ষড়যন্ত্র আওয়ামী লীগের জোয়ারে ভেসে যাবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সারাদেশে আওয়ামী লীগের জোয়ার উঠেছে। এই জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে।’

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য হালনাগাদ অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এবারের নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার পাবেন মহিলা ভোটাররা। তারপর অগ্রাধিকার পাবেন তরুণ ভোটাররা, যারা এবারই প্রথম ভোটার হয়েছেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তবে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ করতে গিয়ে কোনও সন্ত্রাসী, চাঁদাবাজ এবং সাম্প্রদায়িক শক্তি যেন সদস্য না হতে পারে। কোনও সন্ত্রাসী, চাঁদাবাজ এবং সাম্প্রদায়িক শক্তি আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।’

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে বক্তব্য আরও রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

আরও পড়ুন: 

চার পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া

/পিএইচসি/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম