দেশের সব সফল আন্দোলন আ.লীগের হাত ধরে এসেছে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১১:৩৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১২:২৪

আওয়ামী লীগের সঙ্গে সংলাপে সিইসি বাংলাদেশের সব সফল আন্দোলন আওয়ামী লীগের হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেন, ‘বাংলাদেশে ঐতিহাসিক সব সফল আন্দোলন আওয়ামী লীগের হাত ধরে এসেছে। নির্বাচন কমিশনও আওয়ামী লীগের আমলে ব্যাপক স্বাধীনতা পেয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশন পৃথিবীর অনেক দেশের কমিশনের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।’

বুধবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুরু হওয়া সংলাপের শুরুতেই তিনি এসব কথা বলেন।

সংলাপ সূত্রে জানা গেছে, বিএনপির পর এবার আওয়ামী লীগের উচ্ছ্বসিত প্রশংসা করেন সিইসি। সংলাপের শুরুতে টানা ৯ মিনিট সিইসি আওয়ামী লীগের ইতিহাস, অর্জন তুলে ধরেন। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন।

সিইসি বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা উল্লেখ করে তার রাজনৈতিক সংগ্রাম, দল গঠন, দেশের স্বাধীনতা অর্জন, সংবিধান প্রণয়ন, সংসদীয় সরকার গঠনসহ তার সর্বিক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

এ সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সব সফল উন্নয়নের প্রশংসা করেন।
আওয়ামী লীগ-ইসি সংলাপ প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছে। তবে সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি স্ত্রীর অসুস্থার কারণে দেশে না থাকায় সংলাপে অংশ নেননি।

জানা গেছে, মঙ্গলবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম ও দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ উপলক্ষে প্রাথমিক তালিকা তৈরি করে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন নেন। এরপর তা সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

ইসির সংলাপে আওয়ামী লীগের প্রতিনিধি দলপ্রতিনিধি দলে আরও রয়েছেন- আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মোহাম্মদ নাসিম এমপি, এইচ টি ইমাম, ড. মসিউর রহমান, ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, রমেশ চন্দ্র সেন এমপি, অ্যাম্বাসেডর জমির, মো. রশিদুল আলম. মাহবুব-উল-আলম হানিফ এমপি, ডা. দীপু মণি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, আব্দুর রহমান এমপি, এইচ এন আশিকুর রহমান এমপি, ড. হাছান মাহমুদ এমপি, ড. আব্দুস সোবহান গোলাপ ও অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার।

আরও পড়ুন:

ইসি’র সঙ্গে আ.লীগের সংলাপ শুরু


/ইএইচএস/পিএইচসি/এসএনইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম