প্লিজ, নির্বাচন বয়কট করবেন না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ১৯:২৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৯:৩০

ওবায়দুল কাদের (ফাইল ছবি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে–এটা জনগণের প্রত্যাশা। এটা আমাদেরও প্রত্যাশা।’ এ সময় বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘প্লিজ, নির্বাচন বয়কট করবেন না।’ 

সোমবার (২৩ অক্টোবর) বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘জাতীয় ও গণতন্ত্রের স্বার্থে আমরা চাই সব দল নির্বাচনে আসুক। তারা নির্বাচনে আসবেন এটা জনগণেরও প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা।’  

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের পর বিএনপি আশাবাদী– দলটির মহাসচিবের এমন বক্তব্য কিভাবে দেখছেন জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘তিনি (সুষমা স্বরাজ) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন। বিএনপির নেতাদের সঙ্গে আলোচনায় তিনি আগামী নির্বাচন সবার অংশগ্রহণে হওয়ার কথা বলেছেন। তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আশাবাদী হয়েছেন, আমরা তো আশাবাদী। আমরাও সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নিবার্চন করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই এ কথাটা বলে আসছেন। এখন বিএনপি কেন আশাবাদী? তারা কখনও আশাবাদী, আবার কখনও শ্রাবণের আকাশের কালো মেঘ তাদের মুখমণ্ডলে আসে।’ 

বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগ ২৫ সিট পাবে– মির্জা ফখরুলের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা কি ২৫ সিট দেওয়ার মালিক? তাদের কি মনে নেই তারা যেবার আমাদের ৩০ সিট দেবে বলেছে, সেবার তারাই ৩০ সিট পেয়েছিল। ক্ষমতায় কে আসবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবে। আর কার ভাগ্যে কতটি সিট তা ঠিক করবেন আল্লাহ।’

বিএনপি সহায়ক সরকার নিয়ে বারবার ‘নাড়াচাড়া’ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সহায়ক সরকার নির্বাচন কমিশনের এখতিয়ার নয়। তারপরও (নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে) সেখানে আপনারা এ ইস্যু নিয়ে গেছেন। সুষমা স্বরাজ কিন্তু সহায়ক সরকারের অধীনে নির্বাচন হবে– এমন কোনও আশাবাদ দেননি। যতটুকু শুনেছি, এ প্রশ্ন করার পর তিনি (সুষমা স্বরাজ) বলেছেন, “আমাদের দেশে ও অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচন তো এভাবেই হয়।” মানে হলো, যারা ক্ষমতাসীন, তারাই সহায়ক সরকারের দায়িত্ব পালন করে।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘সুষমা স্বরাজ রোহিঙ্গা সংকট নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আশ্বাস দিয়েছেন তাতে আমরা আশাবাদী। তিনি জোর দিয়ে বলেছেন, মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতেই হবে। তিনি কোনও দ্বিধা না করে কফি আনান কমিশনের সুপারিশমালা বাস্তবায়নের বিষয়ে জোর অভিমত ব্যক্ত করেছেন।’

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন কি কোনও নির্বাচনে সেনাবাহিনীকে নির্বাহী ক্ষমতা দিয়েছিল? নিজে যা চর্চা করে না, সেটা অন্যকে কেন বলবে? আমরা সেনা মোতায়নের বিরুদ্ধে নই। আমাদের বক্তব্য হলো, প্রয়োজনে সেনা মোতায়েন হবে আইন অনুযায়ী। নির্বাচন কমিশন আইন অনুযায়ী কোথাও সেনা মোতায়েন করতে চাইলে করতে পারে। আমরা বিরোধিতা করিনি।’

আওয়ামী লীগের ২০তম সম্মেলনের এক বছর পূর্তি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘অভিযাত্রা শেষ হয়নি। তিন বছরের জন্য এ কমিটি নির্বাচিত। জাতীয় নির্বাচনে বিজয়ী হতে হবে। এই কমিটির চূড়ান্ত সফলতা নির্ভর করবে আগামী নির্বাচনের ফলাফলে। ডেমোক্রেসি ইজ এ গেম অব নাম্বার। বিজয়ী হলে সফলতা প্রমাণ হবে।’  

দলের ৪২ লাখ সদস্য সংগ্রহ হয়েছে। খুব শিগগির এই সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, হাছান মাহমুদ, আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজ্জাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, টিপু মুন্সী, ফরিদুন্নাহার লাইলী, আফজাল হোসেন, শাম্মী আহমেদ, দেলোয়ার হোসেন, অসীম কুমার উকিল, হারুনুর রশীদ, রোকেয়া সুলতানা, আমিনুল ইসলাম আমিন, বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, গোলাম রাব্বানী চিনু, এবিএম রিয়াজুল কবির কাওছার প্রমুখ। 

/পিএইচসি/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম