তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা: প্রতিবাদ ও বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ২০:৪৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২০:৫৩

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভও করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের হওয়া একটি মিথ্যা রাষ্ট্রদ্রোহের মামলায় আজ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। যা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক।’

এদিকে তারেক রহমানের বিরুদ্ধে রায় আসার পর নয়া পল্টনে ঝটিকা বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। কিছু নেতাকর্মী নিয়ে আরেকটি বিক্ষোভ হয় শাহবাগ এলাকায়।

নয়া পল্টনে ছাত্রদলের বিক্ষোভ
পল্টন পার্টি অফিসের সামনে থেকে শুরু হওয়া মিছিল পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও নাহিদুল ইসলাম সুহাদসহ অনেকে অংশ নেন।

শাহবাগে আরেকটি মিছিলে অংশ নেন ছাত্রদলের সহসভাপতি এজমল হোসেন পাইলট ও তার অনুসারীরা।

ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী জানান, দেশের বিভিন্ন স্থানে তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম