নিজেরা গাড়িতে হামলা করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে: আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৭, ২১:২২আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২১:২২

হাছান মাহমুদ (ফাইল ছবি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজারগামী গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলার ঘটনাকে দলটির সাজানো নাটক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদ। ওই হামলার প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান জানাতে গিয়ে তিনি বলেন, ‘নিজেরা হামলা করে এখন আমাদের ওপর দোষ চাপাতে চাইছে। এটি নাটক না হলে, বিএনপি নেতাদের গাড়িতে কেন হামলা হলো না?’

রবিবার (২৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। এসময় নিজ দলের (বিএনপি) নেতাকর্মীদের দিয়ে সাংবাদিকদের গাড়িতে হামলা করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর তীব্র নিন্দাও জানান তিনি।

গত শনিবার রোহিঙ্গাদের ত্রাণ দিতে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে কয়েক জায়গায় হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের কয়েকটি গাড়ি। এ ঘটনায় বিএনপি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছে। এর  পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ।

এতে ‘নোংরা রাজনীতি’ পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন,‘পরিকল্পিতভাবে বিএনপি এই হামলা করেছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়, এটা তাদেরই পরিকল্পিত হামলা। বহরে হামলার ঘটনায় একজন বিএপি নেতাও আহত হননি– এটা আসলেই রহস্যজনক। তাই আমি বিএপির নেতাদের অনুরোধ করবো– নোংরা রাজনীতি পরিহার করুন।’

ফেনীর স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামলার সঙ্গে জড়িত– বিএনপির এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি অপপ্রচার চালাচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, আমিরুল আলম মিলন প্রমুখ।

/পিএইচসি/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম