ছয় পৌরসভা ও ৪৫ ইউনিয়নে আ. লীগ প্রার্থীর নাম ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৭, ২৩:৪৯আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৬:৩৮

আওয়ামী লীগ ছয়টি পৌরসভায় মেয়র পদে ও ৪৫ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এছাড়া বগুড়া জেলার শেরপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনে মোছা. ফিরোজা খাতুন ও পটুয়াখালী জেলা পরিষদ উপ-নির্বাচনে মো. খলিলুর রহমান মোহনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দল ও মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানদের নামের তালিকা

চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউপিতে মো. আবদুল আউয়াল, মুদাফরগঞ্জ উত্তরে মো. শাহিদুল ইসলাম (শাহীন), মুদাফরগঞ্জ দক্ষিণে আবদুর রশিদ, লাঙ্গলকোট উপজেলায় রায়কোট উত্তরে মো. রফিকুল ইসলাম মজুমদার, রায়কোট দক্ষিণে মজিবুর রহমান (মজিব), দৌলখাঁড়ে হাজী আবুল কালাম ভুইয়া, জোড্ডা পশ্চিমে মো. মাসুদ রানা ভুঁইয়া, জোড্ডা পূর্বতে মো. আনোয়ার হোসেন, বটতলীতে এন, কে, এম, সিরাজুল আলম, আদ্রা উত্তরে মো. তাজুল ইসলাম মজুমদার, আদ্রা দক্ষিণে মো. আবদুল ওহাব, লালমাই উপজেলায় বাকই উত্তরে মো. আইউব আলী, দাউদকান্দি উপজেলায় ইলিয়টগঞ্জে (দক্ষিণ) মো. মামুনুর রশিদ, বারপাড়ায় মো. মনির হোসেন তালুকদার ও দৌলতপুরে মো. মাকসুদ আলম জমাদার। নোয়াখালী জেলার সদর উপজেলার নোয়ান্নইতে মো. দিলদার হোসেন, নোয়াখালী ইউপিতে আতাউর রহমান ও ধর্মপুরে খলিল মিয়া। লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডারে মো. আনোয়ার হোসেন।

রংপুর বিভাগ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে মো. মোজাহার হোসেন ও দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নে মুকুল চন্দ্র রায়।

রাজশাহী বিভাগ

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নে মো. রেজাউল ইসলাম তপন ও তাড়াশ উপজেলার নওগাঁয় মো. মিজানুর রহমান। রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছীতে মো. তাকবীর হাসান ও শিলমাড়িয়ায় মো. সাজ্জাদ হোসেন (মুকুল)। নাটোর জেলার বড়াইগ্রামের জোয়ারীতে চাঁদ মাহমুদ ও মাঝগাঁওয়ে মো. খোকন মোল্লা।

খুলনা বিভাগ

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরাতে এস, এম, রবিউল ইসলাম। নড়াইল জেলার কালিয়া উপজেলার হামিদপুরে পলি বেগম। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উথলীতে মো. আব্দুল হান্নান, কেডিকে মো. খায়রুল বাসার ও মনোহরপুর মো. সোহরাব হোসেন খাঁন। দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনাতে এস, এ, এম, জাকারিয়া আলম।

বরিশাল বিভাগ

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড়ে মো. হোসেন মিয়া, আমিনাবাদে মো. জামাল উদ্দিন ও নীলকমলে মো. আলমগীর হাওলাদার। দৌলতখান উপজেলার চরপাতাতে কাজল ইসলাম তালুকদার। পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদীতে এ, টি, এম আসাদুল হক (নাসির)।

ঢাকা বিভাগ

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় মুলনা ইউপিতে মো. রেজাউল করিম (সেলিম)। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গাতে মোঃ আঃ রাজ্জাক শেক, বুড়াইচে আহসান উদ্দৌলা ও গোপালপুরে ইনামুল হাসান।

ময়মনসিংহ বিভাগ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গায় মোছা. মাহমুদা চৌধুরী।

সিলেট বিভাগ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ফুলতলাতে মাসুক আহমদ মাসুক। হবিগঞ্জ জেলার সদর উপজেলার নুরপুরে মো. মুখলিছ মিয়া ও ব্রাহ্মণডুরাতে হুসাইন মো. আাদিল।

পৌরসভা নির্বাচনে মেয়রদের নামের তালিকা

রংপুর বিভাগ

পঞ্চগড় জেলার বোদা পৌরসভায় মো. ওয়াহিদুজ্জামান সুজা ও দিনাজপুর জেলার বিরলে মো. সবুজার ছিদ্দিক সাগর।

রাজশাহী বিভাগ

নাটোর জেলার বড়াইগ্রামের বনপাড়াতে কে, এম, জাকির হোসেন ও রাজশাহীর বাঘাতে মো. আক্কাছ আলী।

ঢাকা বিভাগ

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় মো. সাইফুর রহমান।

ময়মনসিংহ বিভাগ

জামালপুরের বকশিগঞ্জ পৌরসভায় শাহীনা বেগম।

 

 

/পিএইচসি/এনআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম