খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ১৬:৩৭আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৬:৪০

খালেদা জিয়া খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী ৩ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন,‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী ৩ ডিসেম্বর দেশব্যাপী জেলা সদর,মহানগর এবং ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালান করা হবে।’ অবিলম্বে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারেরও দাবি করেন তিনি।

রিজভী বলেন, ‘বামদলগুলোর ডাকা হরতালে নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া আজ  (বৃহস্পতিবার) আদালতে হাজির হতে না পারায় আবারও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে হাজির হয়ে সময়ও চেয়েছিলেন। এমনকি হরতাল শেষে তিনি আদালতে আসতে চান জানিয়ে আইনজীবীরা আদালতে আবেদন করলেও তা নাকচ করে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যা ন্যায় বিচারের পরিপন্থী ও ন্যাক্কারজনক। এই ঘটনা সরকারের প্রত্যক্ষ মদদে হয়েছে।’

এই গ্রেফতারি পরোয়ানাকে খালেদা জিয়ার বিরুদ্ধে বর্তমান সরকার প্রধানের পাশবিক জিঘাংসার প্রতিফলন বলে মন্তব্য করে তিনি। রিজভী বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এটা হিংসাপরায়ণ সরকারের বিভীষিকাময় আষ্ফালন। এ আদালতে খালেদা জিয়া যে ন্যায় বিচার পাবেন না, এ গ্রেফতারি পরোয়ানা জারির পর তা আরও পরিষ্কার হলো।’

তিনি আরও বলেন, ‘যেখানে প্রধান বিচারপতিকে জোর করে অসুস্থতার মিথ্যা কথা বলে ছুটিতে পাঠিয়ে দেশত্যাগে বাধ্য করা হয়, এরপর সরকারের লোকেরা বিদেশ গিয়ে হুমকি দিয়ে তাকে অবসর নিতে বাধ্য করেন,  সেখানে বিরোধী রাজনৈতিক দলের প্রধান কিভাবে ন্যায় বিচার পাবেন?’

বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। 

এদিকে যশোরের চৌগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইউনুচ আলী, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন, সদর পৌর ওয়ার্ড বিএনপি’র সভাপতি সিদ্দিক হোসেন এবং ঝিকরগাছা উপজেলা যুবদলের সভাপতি গোলাম কাদের বাবলুসহ ৬৭ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন রিজভী।

 

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের