‘অপেক্ষায় আছি খালেদা জিয়া কবে দেশ ছেড়ে পালাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৭, ২২:৫৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ২২:৫৯

অনুষ্ঠানে নির্মাণ শ্রমিকদের পরিচয়পত্র তুলে দেন ড. আব্দুর রাজ্জাক দুর্নীতির দায় নিতে না পেরে তারেক জিয়া আগেই দেশ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘এখন অপেক্ষায় আছি, খালেদা জিয়া কবে পালাবেন।’

রবিবার (১০ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করে।
রাজ্জাক আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটালাইজ হয়েছে। ভবিষ্যতে আরও হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি-বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মো. আনোয়ার উল্যাহ ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রাথমিকভাবে লালবাগ থানার ২৫জন নির্মাণ শ্রমিকসহ মোট ৫শ’ জনকে পরিচয়পত্র দেওয়া হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর থেকে এই পরিচয়পত্র দেওয়া হয়।

/এসও/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম