বিদেশে পলাতক যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনা হবে : ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৭, ০১:১৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০১:১৭

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিদেশে পলাতক যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিভিন্ন দেশে পলাতক যুদ্ধাপরাধীদের শিগগির দেশে ফিরিয়ে আনবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার এসময় উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকার ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতেও কাজ করছে। তিনি বলেন, এই হত্যাকারীরা যেসব দেশে পালিয়ে রয়েছে, সেসব দেশ থেকে তাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু আইনগত জটিলতাও রয়েছে। সরকার এ ব্যাপারে কাজ করছে। সেতুমন্ত্রী বলেন, খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার ক্ষেত্রে আমরা আশাবাদী।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সভাপতি শেখ হাসিনার পক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

খবর: বাসস।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের