উকিল নোটিশ পাঠিয়ে অর্থ পাচারের লজ্জা ঢাকা যাবে না: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৭, ১৪:০৭আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৪:১৬

উকিল নোটিশ পাঠিয়ে অর্থ পাচারের লজ্জা ঢাকা যাবে না: হাছান মাহমুদ উকিল নোটিশ পাঠিয়ে অর্থ পাচারের লজ্জা ঢাকা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উকিল নোটিশ পাঠিয়েছেন আপনারা। এসব নোটিশ-ফটিশ দিয়ে কোনও কাজ হবে না। যেই পরিমাণ অর্থ পাচার করেছেন তা ঢাকতে পারবেন না। নোটিশ যদি প্রত্যাহার না করা হয় আপনাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’
সৌদিতে বিনিয়োগের খবর বিশ্ব মিডিয়ার উল্লেখ করে তিনি বলেন, ‘সৌদিতে জিয়া পরিবারের বিনিয়োগের খবর বিশ্ব মিডিয়ায় এসেছে। এদেশের কোনও মিডিয়া করেনি। ১১ জন যুবরাজ গ্রেফতার হয়েছে। তার মধ্যে দুইজন স্বীকার করেছে জিয়া পরিবারের সঙ্গে ব্যবসায় জড়িত থাকার কথা। প্রধানমন্ত্রী তো নিজে থেকে বলেন নাই। আন্তর্জাতিক মিডিয়ার খবরের ভিত্তিতে বলেছেন।’
তারেক রহমানের লন্ডনে অবস্থান সম্পর্কে হাছান মাহমুদ বলেন, ‘৩ মাস পর পর সৌদির ব্যবসা থেকে যে মুনাফা পায় তা দিয়ে তারেক রহমান লন্ডনে একা একা বিলাসিতা করছেন। খালেদা জিয়া সেখানে গিয়ে ৩ মাস থেকে এসেছেন পাচার করা সম্পদ সহি-সালামতে রাখার জন্য।

/এসও/এআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম