বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৭, ১৮:০৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৮:০৫

ওয়ার্কার্স পার্টি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে নয় বরং বানচালের ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পলিটব্যুরোর এক বৈঠকে বক্তারা এ কথা বলেন।
তারা বলেন, রংপুরের মতো একটি ভালো নির্বাচনকে তারা (বিএনপি) অস্বীকার করছে। আসলে নির্বাচন এবং নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা সরিয়ে দিতেই বিএনপির এই প্রচেষ্টা।
দেশের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, সেটা ধ্বংস করাই তাদের লক্ষ্য, এ কথা উল্লেখ করে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসতে হবে এবং ১৪ দলের প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করতে হবে। সেই কারণে আগামী একটি বছর সবাইকে আরও বেশি করে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হতে হবে।
বৈঠকে বলা হয়, আগামী ২০১৮ সালের ৩ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ওয়ার্কার্স পার্টির সমাবেশকে সফল করার লক্ষ্যে ২১ দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং জনগণের মধ্যে এটা প্রচারের কাজ চলছে।

রাশেদ খান মেননের সভাপতিত্বে এ আলোচনা সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সদস্য বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল ও কমরেড কামরুল আহসান বক্ব্য রাখেন।

সূত্র: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম