গণভবনে আতিকুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৭, ১৬:২১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:১৪

আতিকুল ইসলাম (ফাইল ছবি) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হিসেবে আলোচনায় থাকা বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলাম গণভবনে গেছেন। শনিবার বেলা ২টার দিকে তিনি গণভবনে যান। আওয়ামী লীগ সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গণভবনে ডেকে পাঠিয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন আতিকুল ইসলামের পিএস তানভীর আহমেদ (হাজী তুহিন)।

সম্প্রতি ডিএনসিসি উপ-নির্বাচন অনুষ্ঠানের বিষয় নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত জানানোর পরপরই আওয়ামী লীগ থেকে মেয়রপদে প্রার্থী হিসেবে অনেকের নামই আলোচনায় আসে। তবে, আওয়ামী লীগ থেকে আতিকুল ইসলামকে মেয়র পদে মনোনয়নের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি ইতোমধ্যে নগরীতে গণসংযোগ শুরু করেছেন।

উল্লেখ্য,  গত ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ডিএনসিসি মেয়র আনিসুল হক মারা যান। এরপর ৪ ডিসেম্বর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। এর ফলে ৯০ দিনের মধ্যে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা তৈরি হয়।

এর আগে ২০১৫ সালের ডিএনসিসি নির্বাচনে আনিসুল হক ৪ লাখ ৬০ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পেয়েছিলেন ৩ লাখ ২৫ হাজার ভোট।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম