৫ জানুয়ারি সোহরাওয়ার্দী বা নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ২১:৫৮আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২১:৫৯

বিএনপি আগামী ৫ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‍বুধবার (৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি না পেলে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে।’ সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।   বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘বিএনপির আবেদনকে পাশ কাটিয়ে অনেক আগেই অন্য দলকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অনুমিত দেওয়া হয়েছে বলে পুলিশ যে বক্তব্য দিচ্ছে, সেটি সরকারের হীন পরিকল্পনা বাস্তবায়নের অংশ। সেই পরিকল্পনার প্রতিফলন দেখতে পেলাম বিএনপিকে সমাবেশের অনুমতি না দিয়ে, একটা অখ্যাত পার্টিকে দেওয়া হয়েছে। এটি তাদের হিংসাপরায়ণ নীতির প্রতিফলন।’ 

তিনি আরও বলেন, ‘যদি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া না হয়, তাহলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সভা-সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। বর্তমান ভোটারবিহীন সরকার জোর করে ক্ষমতায় বসার পর থেকে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করে চলেছে।’ 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, দীপেন দেওয়ান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

/এএইচআর/এএম/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম