‘খালেদার সাজগোজ দেখলে তার প্রতি সম্মান থাকে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৮, ১৭:২৫আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৭:২৭

মানববন্ধনে বক্তব্য রাখছেন হাছান মাহমুদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বেশভূষা ও সাজগোজ দেখলে তার প্রতি আর সম্মান থাকে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীতে আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়াকে আমি অনেক সম্মান করি। তিনি আমার মায়ের বয়সী। কিন্তু তার বেশভূষা আর সাজগোজ দেখলে তার প্রতি আমার আর সম্মান থাকে না। তার সব কাজে জোড়াতালি। বেশভূষায় জোড়াতালি, সাজগোজেও জোড়াতালি।’

পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়ার মন্তব্যের জের ধরে তিনি বলেন, ‘খালেদা ছাত্রদলের সম্মেলনে বলেছেন, পদ্মা সেতুতে গাড়ি নিয়ে না উঠতে। উঠলে নাকি ভেঙে যাবে। তিনি এর আগেও বলেছেন, এই সরকার নাকি পদ্মা সেতুর কাজ করতে পারবে না। এই সরকার ৫০ ভাগ কাজ করে ফেলেছে। আর এখন আপনি বলেন, গাড়ি নিয়ে না উঠতে। আমি তাকে বলতে চাই, এবছরই পদ্মা সেতুতে গাড়ি চলবে। আপনি গাড়ি নিয়ে উঠবেন না। আপনি নৌকায় করে নদী পার হবেন।’ তিনি বিএনপি চেয়ারপারসনকে তার বক্তব্য প্রত্যাহারের অনুরোধ করেন।

৫ জানুয়ারি বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালন নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘‘জনগণ ৫ জানুয়ারি ২০ দলীয় ঐক্যজোটের বিষ দাঁত ভেঙে দিয়েছে। এখন আপনারা গণতন্ত্র হত্যা দিবস পালন করতে ময়দান চান। সোহরাওয়ার্দী উদ্যান না পেয়ে এখন পল্টনে সমাবেশ করতে চান। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি। অতীতে সমাবেশের জের ধরে যে জ্বালাও পোড়াও করেছে তারা, সেদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে। খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিলেন। বলেছিলেন, ‘সরকার না হটিয়ে ঘরে ফিরবো না।’ নিজে হেঁটে গিয়ে মাথা নিচু করে পরের দিনই আদালতে আত্মসমর্পণ করেছেন।’’

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম