রংপুর সিটিতে পরাজয়ে ডিএনসিসি নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে আ.লীগ

পাভেল হায়দার চৌধুরী
০৬ জানুয়ারি ২০১৮, ১৯:৩১আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৯:৪৪

ঢাকা উত্তর সিটি করপোরেশন

রংপুর সিটি করপোরেশনে (রসিক) পরাজয়ের পর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব দেখা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগে। রসিকে বড় ব্যবধানের পরাজয়ে নেতাকর্মীদের মনোবলে কিছুটা চিড় ধরায় এ দ্বিধা দেখা দিয়েছে। অবশ্য দলটির মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ঝাঁপ থেমে নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন,সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই চলছে। তফসিল ঘোষণার পর প্রার্থী চূড়ান্ত করা হবে।

গত ৩০ নভেম্বর আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদ খালি হয়। আগামী ২৬ ফেব্রুয়ারি এ পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৯ জানুয়ারি তফসিল ঘোষণার কথা।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রগুলো জানিয়েছে, রসিক নির্বাচনে নৌকার প্রার্থীর বড় ব্যবধানে পরাজয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবলে কিছুটা চিড় ধরিয়েছে। ডিএনসিসি নির্বাচন অনুষ্ঠান নিয়ে তাই দলের শীর্ষপর্যায়ে দ্বিধা-দ্বন্দ্ব দেখা দিয়েছে। যদিও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে পারায় সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে দাবি করে পরাজয়ের বিষয়টি এড়িয়ে চলছে ক্ষমতাসীনরা। গত ২৩ ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় রংপুরে নৌকার প্রার্থীর বড় ব্যবধানের পরাজয়কে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

অবশ্য দলের দ্বিধা-দ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই সদস্য কাজী জাফরউল্যাহ ও ফারুক খান। তারা বাংলা ট্রিবিউনকে বলেন, এই নির্বাচন নিয়ে দলের ভেতরে বিভিন্ন আলোচনা ও মতামত আছে। এগুলো নিয়ে বিচার বিশ্লেষণও চলছে। সবকিছুর সমাধান হবে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডে।

আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, প্রায় প্রতিদিনই আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ডিএনসিসি নির্বাচন নিয়ে অনির্ধারিত আলোচনা হচ্ছে নেতাদের মধ্যে। সেখানে দ্বিধা-দ্বন্দ্বের বিষয়টি ফুটে ওঠে। এতে কেউ কেউ রসিকে বড় পরাজয়ের বিষয়টি তুলে আনেন। কেউ কেউ মন্তব্য করেন, ডিএনসিসিতেও বড় পরাজয় ঘটলে আওয়ামী লীগ ইমেজ সংকটে পড়বে। কোনও কোনও নেতা শক্তিশালী প্রার্থী দিলে জিতে আসা সম্ভব হবে বলে পরামর্শ দেন।        

ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকদের কেউ কেউ বলছেন, রংপুর ঢাকার বাইরের সিটি করপোরেশন হওয়ায় বিরূপ প্রভাব এখনও বুঝতে পারছেন না অনেকেই। তবে ডিএনসিসি নির্বাচনে রসিক নির্বাচনের মতো পরাজয় হলে জাতীয় নির্বাচনের আগে এটি দলের নেতাকর্মীদের মনোবলে বড় ধরনের প্রভাব ফেলবে। ইমেজ সংকটেও পড়বে আওয়ামী লীগ। ফলে প্যানেল মেয়র দিয়ে বা প্রশাসক নিয়োগ করে ডিএনসিসির বাকি মেয়াদ পার করা যায় কিনা তা খতিয়ে দেখতে পরামর্শ দিয়েছেন অনেক কেন্দ্রীয় নেতা। আবার,নির্বাচন না হওয়ার কোনও দায় নেওয়া যাবে না বলেও পরামর্শ দিয়েছেন শীর্ষপর্যায়ের অনেক নেতা। দলটির নেতাদের ঘরোয়া আলোচনায় ডিএনসিসি নির্বাচন নিয়ে এমন নানামুখী চিন্তাভাবনা উঠে এলেও এ সম্পর্কে গণমাধ্যমে প্রকাশ্যে কোনও নেতা কথা বলতে রাজি নন। 

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ডিএনসিসি নির্বাচন অনুষ্ঠান নিয়ে দলের ভেতর পক্ষে-বিপক্ষে মত রয়েছে। কারও কারও মতে, ঢাকা সিটির এই নির্বাচনে পরাজয় হলে জাতীয় নির্বাচনে নেতাকর্মীদের মনোবল ঠিক রাখা কষ্টসাধ্য হয়ে পড়বে। ফলে এই নির্বাচনকে ‘রিস্ক’ হিসেবে দেখছেন তারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দু’জন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর। যেনতেনভাবে নির্বাচন করে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিজয় চায় না। তাই ডিএনসিসি নির্বাচন নিয়ে অনেক রকম ভাবনা কাজ করছে।

/এএম/টিএন/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম