আ.লীগের মনোনয়নপত্র তোলা যাবে ১৩ থেকে ১৫ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ১৪:৩৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৫:০৮

ডিএনসিসি উপ-নির্বাচন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের জন্য আগ্রহীদের আবেদনপত্র সংগ্রহ করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। বুধবার (১০ জানুযারি) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আগামী ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি বাবদ নগদ ২৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।

আরও জানানো হয়, ১৬ জানুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করবেন।

বিশ্ব ইজতেমার বিষয়টি বিবেচনা করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দেশব্যাপী সাংগঠনিক সফরের কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পূর্বঘোষণা অনুযায়ী, ১২ জানুয়ারি থেকে দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু হওয়ার কথা ছিল। তবে এখন এই সফর ২৬ জানুয়ারি থেকে শুরু হবে।

 

/পিএইচসি/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম