রাষ্ট্রপতি হিসেবে আ. লীগের পছন্দের তালিকায় তিন নাম

পাভেল হায়দার চৌধুরী
২৬ জানুয়ারি ২০১৮, ০০:০৩আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৯:২৫

আওয়ামী লীগ

দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের ওপরই আস্থাশীল ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির শীর্ষপর্যায়ের নেতারা জানান, পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে চূড়ান্ত আলোচনা না হলেও বর্তমান রাষ্ট্রপতিকেই বেশি পছন্দ আওয়ামী লীগের। তবে দ্বিতীয় দফায় রাষ্ট্রপতির দায়িত্ব নিতে কোনও কারণে তিনি অপারগতা প্রকাশ করলে বিকল্প হিসেবে ক্ষমতাসীন দল জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের নামও বিবেচনায় রেখেছে।

একটি সূত্র জানায়, এখনও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিকল্প নিয়ে কিছু ভাবছে না আওয়ামী লীগ। দলমত নির্বিশেষে সবার কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তারপরও বর্ষীয়ান এ ব্যক্তিত্ব কোনও কারণে যদি ফের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন সেক্ষেত্রে অন্য কোনও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তিত্বকে এ পদে প্রার্থী করবে ক্ষমতাসীন দল। এ ভাবনা থেকেই দলের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম ও আবুল কালাম আজাদের নাম নিয়ে আলোচনা রয়েছে। তবে একটি সূত্র জানায়, এখনই রাজনীতি থেকে অবসরে যেতে চান না সৈয়দ আশরাফ। তাই রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব প্রত্যাখান করেছেন তিনি। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আরও জানিয়েছেন, সৈয়দ আশরাফুল ইসলামকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য  আরেক দফা প্রস্তাব করা হবে।

আওয়ামী লীগের নীতি-নির্ধারণী সূত্র জানায়,আগামীর পথচলা আওয়ামী লীগের জন্যে সুখকর হবে না। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে কোন ভুল সিদ্ধান্ত গ্রহণ সরকার ও আওয়ামী লীগকে বেকায়দায় ফেলে দিতে পারে। বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র জানায়, রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদকেই আওয়ামী লীগ এগিয়ে রেখেছে। তিনি ইতোমধ্যেই আস্থা, বিশ্বাস ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাই দ্বিতীয় দফা আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করলে নতুন কোনও বিতর্ক সৃষ্টি করতে পারবে না আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষগুলো। সৈয়দ আশরাফুল ইসলামকেও তালিকায় রাখা হচ্ছে ইমেজসম্পন্ন রাজনীতিক হিসেবে খ্যাতি থাকায়।  তাছাড়া, আওয়ামী লীগের জন্যও নিরাপদ তিনি।

আবুল কালাম আজাদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে রাজনৈতিক কারণে। তার রাজনৈতিক ত্যাগ-তীতিক্ষা বিবেচনায় নিয়ে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ দুই নেতা জানান, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগের ভাবনায় আবদুল হামিদের পাশাপাশি ওই দুজনের নাম রয়েছে। শেষ পর্যন্ত তাদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে ২১তম রাষ্ট্রপতি।

 

আরও পড়ুন: যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন

/টিএন/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম