‘গণতন্ত্র ও শেখ হাসিনা শব্দ দু’টি সাংঘর্ষিক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৮, ১৫:২১আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৫:৫৮

আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের আলোচনা সভা গণতন্ত্র ও শেখ হাসিনা শব্দ দুটিকে পরস্পর সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘যেখানে শেখ হাসিনা আছেন সেখানে গণতন্ত্র নেই, যেখানে গণতন্ত্র আছে সেখানে শেখ হাসিনা নেই। তবে খালেদা জিয়া এবং গণতন্ত্র শব্দ দু’টি একে অপরের সঙ্গে জড়িত। যেখানেই খালেদা জিয়া আছে সেখানেই গণতন্ত্র আছে।’

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমি সরকারকে বলে দিতে চাই, কিছু মানুষ আছে যাদেরকে অল্প কিছুদিন ভয় দেখিয়ে চুপ রাখা যায়। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। খালেদা জিয়ার কিছু হলে জনগণ তার জবাব দেবে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র ছাড়া একটি দেশ চলতে পারে না। সুতরাং খালেদা জিয়ার নেতৃত্ব এই দেশের জনগণের জন্য অপরিহার্য। এ কারণেই খালেদা জিয়াকে নিয়ে নিয়ন্ত্রিত আদালতের মাধ্যমে শেখ হাসিনা যদি তার উদ্দেশ্য চরিতার্থ করতে চান, তাহলে জনগণই তার দায়িত্ব নেবে। শেখ হাসিনা তার জবাব পাবেন।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘প্রধান বিচারপতি এসকে সিনহা বলে গেছেন সরকার নিম্ন আদালতকে নিয়ন্ত্রণে নিয়েছে। তাই খালেদা জিয়ার মামলায় বিচারপতিরা স্বাধীনভাবে রায় দেবেন কিনা তা নিয়েও প্রশ্ন থেকে যায়।’

নাগরিক অধিকার আন্দোলনের উপদেষ্টা নাছির উদ্দিন হাজারীর সভাপতিত্বে ও নাগরিক অধিকার আন্দোলন ফেরামের সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

/বিআই/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী