আমানউল্লাহ আমান ও নাজিমকে ধরে নিয়ে গেছে র‌্যাব: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৬

আমান ও নাজিম (ছবি সংগৃহীত) বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও দলের নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে র‌্যাব-১ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বাংলা ট্রিবিউনকে রিজভী বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, র‌্যাব-১ এর সদস্যরা এসে তাদের নিয়ে গেছে। তারা এখন কোথায় আছে জানি না।’

র‌্যাব প্রথমে অস্বীকার করলেও পরে এসএমএসের মাধ্যমে নেতাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করে। গত সপ্তাহে হাইকোর্ট প্রাঙ্গণে পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ‘বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমের বাসা মহাখালী ডিওএইচএসের ৩১ নম্বরে। র‌্যাব-১ এর সদস্যরা বাসা ঘেরাও করে তাকে আটক করে। তার বাসায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানও ছিলেন।’

পরে র‌্যাবের সদর দফতরের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক এসএমএসে আমানউল্লাহ ও নাজিম উদ্দিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।

/আরজে/এসটিএস/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের