বেশি হলে জেল হবে: খালেদা জিয়া

সালমান তারেক শাকিল
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৩

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে বেরিয়ে যাচ্ছেন খালেদা জিয়া (ছবি- সাজ্জাদ হোসেন খালেদা জিয়া বলেছেন, ‘আমার বেশি হলে জেল হবে। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী-ভক্ত আছেন, তাদেরও জেলে যেতে হয়েছে।’ তবে সরকার বিএনপি ও দলটির নেতাকর্মীদের কিছুই করতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকারের পায়ের নিচে মাটি নেই।’
শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় বিএনপির নির্বাহী কমিটির সভার দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। রুদ্ধদ্বার এই পর্বটিতে খালেদা জিয়া দলের নেতাকর্মীদের ধৈর্যধারণের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমি এরশাদবিরোধী আন্দোলন করেছি। বিএনপির রাজনীতি করতে গিয়ে আমার মা-বাবা, ভাই-বোন ও সন্তানকেও হারিয়েছি। কিন্তু রাজনীতি ছাড়িনি।’
চার মিনিটের বক্তব্যে খালেদা জিয়া দিনের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যের কিছু কিছু বিষয় পুনর্ব্যক্ত করেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে দেশকে রক্ষা করা। ঐক্যবদ্ধ থাকতে হবে। ভয়-ভীতি, লোভ-লালসা যাই কিছু দেখাক না কেন, আপোস করা চলবে না। আমি সকালেও বলেছি, এখনও আবার বলছি, আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকবো।’
প্রশাসনের সঙ্গে কোনও ধরনের বিরোধে না জড়ানোর আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘তারা (প্রশাসনের কর্মকর্তারা) দেশের সেবক। তাদের বিরুদ্ধে না গিয়ে কাজ করতে হবে। প্রশাসনের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই।’ নেতাকর্মীদের উদ্দেশে তিনি আবারও বলেন, ‘বিপদের সময় ঐক্যবদ্ধ থাকতে হবে।’
সকালের অধিবেশনে দলের নেতাকর্মীদের প্রতি বেইমানি না করার আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া। সমাপনী বক্তব্যেও একই প্রসঙ্গ টেনে বলেন, ‘দলের মধ্যে কেউ হঠকারিতা তৈরি করবেন না। হঠকারী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
খালেদা জিয়ার বক্তব্যের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাহী কমিটির সভার রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করেন। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে— যেকোনও মূল্যে গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখা; খালেদা জিয়া-তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র যেকোনও মূল্যে শান্তিপূর্ণভাবে রুখে দেওয়া। সভায় গুম-খুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শেয়ার মার্কেটের লুটপাট ও ব্যাংক ডাকাতিসহ বিভিন্ন বিষয়ে নিন্দা প্রস্তাব গৃহীত হয়।
মির্জা ফখরুল রাজনৈতিক প্রস্তাবে উল্লেখ করেন, বিএনপি নির্বাচনে যেতে চায়। তবে সেই নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে এবং নির্বাচনে সবার সমান সুযোগ থাকতে হবে। নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়টিও উল্লেখ করা হয় প্রস্তাবে। পাশাপাশি জাতির এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার বিরুদ্ধে চক্রান্ত রুখে দিয়ে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে বলে রাজনৈতিক প্রস্তাবে উল্লেখ করা হয়।
মির্জা ফখরুল জানান, নির্বাহী কমিটির সভায় ৪২ জন সদস্য বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যে এই প্রস্তাবগুলোই আলোচনায় উঠে এসেছে। আগামীকাল এসব প্রস্তাব গণমাধ্যমকে জানানো হবে বলে জানান মির্জা ফখরুল।
আরও পড়ুন-
বিএনপি’র নির্বাহী কমিটির সভা শুরু
৫ ফেব্রুয়ারি সিলেট যাচ্ছেন খালেদা জিয়া!
আবারও জাতীয় ঐক্যের ডাক দিলেন খালেদা জিয়া
ঢাকা মহানগর কমিটিকে ঘুরে দাঁড়ানোর পরামর্শ বিএনপির
রাজনীতির আকাশে ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছেন ফখরুল

/টিআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম