ঢাকার পথে খালেদা জিয়া

সালমান তারেক শাকিল, গাড়িবহর থেকে
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২৮

মাজার জিয়ারত করতে সোমবার সকালে সিলেটের পথে খালেদা জিয়া (ফাইল ছবি) সিলেটে হজরত শাহজালাল ও শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে নগরীর সার্কিট হাউস থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। এ সময় তার সঙ্গে ঢাকা থেকে আসা দলের নেতাকর্মীরাও রওনা হন। চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার এ তথ্য জানান।

এর আগে রাত ৮টায় হজরত শাহ পরান (র.) এর মাজার জিয়ারত করে সার্কিট হাউসে আসেন খালেদা জিয়া। সেখানে সোয়া ৮টায় তিনি সিলেট বিভাগের চার জেলার দলের শীর্ষ নেতাদের সঙ্গে একান্তে কথা বলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান জীবন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিলেটে মাজার জিয়ারত করে দলের চেয়ারপারসন বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি সেখানে সবার কুশল জানতে চান।’

সোমবার সকাল সোয়া ৯টায় সড়কপথে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করছিলেন খালেদা জিয়া।

আরও পড়ুন: 
শাহজালাল এর মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের