খাবার নিয়ে কারাগারে খালেদা জিয়ার ভাই-বোন

রাফসান জানি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫০

খাবার নিয়ে ভেতরে যাচ্ছেন খালেদা জিয়ার স্বজনরা রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে এসেছেন তার মেজ বোন সেলিনা ইসলাম ও ছোট ভাই শামীম ইস্কান্দার। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তারা একটি গাড়িতে করে কারাগারের ভেতরে প্রবেশ করেন। পরে পরে বিকাল ৫টা ১০ মিনিটে তারা কারাগার এলাকা ত্যাগ করেন। সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এসময় তাদের সঙ্গে আরও ছিলেন শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ও তাদের ছেলে ফায়েক ইস্কান্দার। বিএনপি সূত্রে জানা গেছে, এই চারজন খাবার নিয়ে ভেতরে প্রবেশ করেন। বিকাল তিনটার দিকে তারা একটি সাদা গাড়িতে করে কারা ফটকে আসেন। প্রায় আধঘণ্টা অপেক্ষা করার পর তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। 

এই গাড়িতে করেই ভেতরে নিয়ে যাওয়া হয়েছে খালেদা জিয়ার স্বজনদের

খালেদা জিয়াকে খাবার পৌঁছে দিয়ে পরে বিকাল ৫টা ১০ মিনিটে চার স্বজন জেলখানা থেকে বের হন। তারা নাজিমউদ্দিন সড়কের শাহী মসজিদ ব্যারিকেডের পাশ দিয়ে বের না হয়ে জেলখানার ঢাল ব্যারিকেড হয়ে বংশালের দিকের অংশ দিয়ে কারাগার এলাকা ত্যাগ করেন।
এর আগে শুক্রবার সকালে খালেদা জিয়ার জন্য তার পছন্দের কিছু ফল নিয়ে গিয়েছিলেন স্বেচ্ছাসেবক দলের দুই নেতার স্ত্রী। কিন্তু খালেদা জিয়ার পছন্দের সেসব ফল পৌঁছেনি তার কাছে। জেলগেট থেকেই ফিরিয়ে দেওয়া হয় তাদের। জেলগেটের বাইরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) শেখ আমিনুল বাশার এ তথ্য নিশ্চিত করেন। দুপুরে আবার ফল নিয়ে জেলগেটে আসেন বিএনপির তিন নেত্রী। তারা হলেন অ্যাডভোকেট আরিফা জেসমিন, নেত্রকোনা জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রেহানা তালুকদার ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা। তবে পুলিশ তাদেরও ঢুকতে দেয়নি।

ফল নিয়ে বিএনপির তিন নেত্রী

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তাকে সেখানেই রাখা হবে।

 আরও পড়ুন: কর্মীদের আনা ফল পেলেন না খালেদা জিয়া

/এসএসএ/এমও/এফএস/এমওএফ
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি