খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো না মহিলা দলের নেত্রীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৯

খালেদা জিয়া (ফাইল ছবি) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ বৃহস্পতিবারও (১৫ ফেব্রুয়ারি) দেখা করতে পারেননি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা। তারা বলেন, খালেদা জিয়া তাদের মা। তারা মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু দেখা করতে পারেননি।
বৃহস্পতিবার দুপুরে নাজিম উদ্দিন সড়কের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে দেখতে এসে কারা ফটকের সামনে সাংবাদিকদের তারা এসব কথা বলেন।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, 'আমরা আমাদের মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু দেখা করতে পারিনি।’
তিনি বলেন, ‘আমরা অনুমতির জন্য ডিআইজি সাহেবের কাছে গিয়েছিলাম। আমাদের আবেদনপত্র উনি রেখে দিয়েছেন, অনুমতির জন্য চেষ্টা করবেন। যদি অনুমতি দেওয়া হয় তাহলে তিনি আমাদের জানাবেন। আজ আমরা অনুমতি পাইনি।’
খালেদা জিয়া কেমন আছেন প্রশ্ন করলে মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান বলেন, ‘আমরাও জানতে চাই, তিনি কেমন আছেন। এজন্য আমরা দেখা করতে চাই। আমারা শুনতে পেরেছি আমাদের নেত্রীকে একটি চৌকিতে রাখা হচ্ছে। তিনি ঠিকভাবে খেতে পারছেন না। ঘুমাতে পারছেন না। ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। সে কারণে আমরা এসেছি, তিনি কেমন আছেন নিজের চোখে দেখতে।'
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া নেত্রীদের মধ্যে আরও ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা, সাধারণ সম্পাদক আমিনা খাতুন প্রমুখ।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম